বাংলায় কি কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে কংগ্রেস-তৃণমূল, জোট নিয়ে কী বার্তা অধীরের
বাংলায় কি কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে কংগ্রেস-তৃণমূল, জোট নিয়ে কী বার্তা অধীরের
একুশে বাংলার নির্বাচনে ধরাশায়ী হয়েছে কংগ্রেস। ২০১৬-র বিধানসভায় প্রধান বিরোধী দল ২০২১-এ একটি আসনও দখল করতে পারেনি। কংগ্রেস শূন্য বিধানসভা হয়েছে এবার। এই অবস্থায় ২০২৪-এর লক্ষ্যে জোট-প্রস্তাব এসেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী হাইকম্যান্ডে নির্দেশকেই মান্যতা দেওয়ার কথা বললেন।

হাইকম্যান্ডের প্রতি আনুগত্যের সুর অধীর-কণ্ঠে
অধীর চৌধুরীকে চিরদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ও তৃণমূল বিরোধী হিসেবেই দেখা গিয়েছে। এর আগে হাইকম্যান্ডের নির্দেশ অমান্য করে তিনি নির্দল প্রার্থী দিয়েছিলেন এবং জিতিয়েও এনেছিলেন। এখন সেই অধীরের মুখেই শোনা যাচ্ছে হাইকম্যান্ডের প্রতি আনুগত্যের সুর। তিনি সাফ জানিয়েছেন, প্রদেশ কংগ্রেস হাইরম্যান্ডের নির্দেশমতোই চলবে।

কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে অধীর-বার্তা
তৃণমূলের সঙ্গে ২৪-এর আগে জোট প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, বাংলার কংগ্রেস বলে আলাদা কিছু নই। আমরা জাতীয় কংগ্রেস। প্রতিটি প্রদেশই জাতীয় কংগ্রেসের শাখা। তাই জাতীয় কংগ্রেস যে অবস্থান নেবে প্রদেশও সেই পথে হাঁটবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে তাঁর এই নমনীয়তায় রাজনৈতিক মহলেও জল্পনা বাড়িয়েছে।

হাইকম্যান্ডের নির্দেশ মেনেই জোট হবে এবার!
অধীর বলেছেন, তৃণমূল নেত্রী তো সব দলকেই জোটে আহ্বান করেছেন। এমনকী তার মধ্যে সিপিএমও রয়েছে। আর আমরা তৃণমূলের সঙ্গে আগেও জোট করেছিলাম। এবং তা করেছিলাম হাইকম্যান্ডের কথায়। আর বামেদের সঙ্গে জোটও হাইকম্যান্ডের সম্মতিতে। এবারও তাই হবে। হাইকম্যান্ডের নির্দেশ মেনেই যা হবার হবে।

অধীর চৌধুরী কেন তৃণমূলের প্রতি নমনীয়
এই জোট-নমনীয়তা ছাড়াও অধীর চৌধুরী কিছুদিন আগে প্রস্তাব রেখেছিলেন ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার। কিন্তু অধীর চৌধুরী কেন তৃণমূলের প্রতি নমনীয়তা প্রকাশ করলেন। কেন জোট নিয়ে পুরোটাই হাইকম্যান্ডের উপর ছাড়লেন। তবে কি বিধানসভা নির্বাচনে নিজের কেন্দ্র, নিজের জেলায় ধাক্কা খাওয়াই তাঁকে হাইকম্যান্ড অভিমুখী করে তুলল!

তৃণমূলের সঙ্গে জোট হলেও প্রতিবাদ চলবে
অধীর চৌধুরী বলেন, জাতীয় স্বার্থে জোট হতে পারে। জোট হচ্ছে মানেই তো আমরা সরকারের অংশ হয়ে যাচ্ছি না বা যাব না, তৃণমূলের সঙ্গে জোট হলেও আমাদের প্রতিবাদ চলবে। অন্যায় দেখলেই আমরা প্রতিবাদ করব, সমালোচনা করব তৃণমূলের। প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মনে করছে, রাজ্যস্তরেও জোট নিয়ে আলোচনা প্রয়োজন। কার সঙ্গে জোটে গেলে কী লাভ।












Click it and Unblock the Notifications