মমতার পরাজয়ের ডঙ্কা বাজালেন অধীর! মোদীর সঙ্গে একই বন্ধনীতে রেখে নিশানা
মমতার পরাজয়ের ডঙ্কা বাজালেন অধীর! মোদীর সঙ্গে একই বন্ধনীতে রেখে নিশানা
তৃণমূল ও বিজেপিকে একই বন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের ডঙ্কা বাজালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, তৃণমূল আর বিজেপি উভয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে। আমাদের দৈনন্দিন পরিষেবায় মোদী দায়ী হলে, জানবেন দিদির সরকারও আমাদের প্রতিদিন লুটছে।

বিজেপির আচ্ছে দিনের কেমন নমুনা, বুঝুন
অধীর বলেন, বাংলায় ১০ বছরে কোনও শিল্প আসেনি। রাজ্যে শিল্পে অমাবস্যা বিরাজ করছে। কেন্দ্র ও রাজ্য উভয়ে এতটা কর নিচ্ছে যে অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হচ্ছে। বিজেপির আচ্ছে দিনের কেমন নমুনা আপনারাই বুঝুন। আর দিদির পরিবর্তনের সরকারের আমলে সাধারণ মানুষ কেমন আছেন বিচার করুন।

নন্দীগ্রামে আপনি পরাজিত হবেন, দিদি
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে অধীর চৌধুরী বলেন, যে সেনাপতিকে দিয়ে ২০১৮ সালের পঞ্চায়েত ভোট লুট করেছিলেন, সেই সেনাপতিই এখন বিজেপির হয়ে আপনার বিরুদ্ধে লড়ছে। নন্দীগ্রামে আপনি পরাজিত হবেন আপনারই ভোট লুঠ করা সেনাপতির কাছে। এটাই নিয়তি। ইতিহাস তো এভাবেই ফিরে ফিরে আসে।

বিজেপির আসার পথ করে দিয়েছেন মমতা
অধীর বলেন, বাংলায় বিজেপি আসার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস-সিপিএমকে ভেঙে বিজেপির আসার পথ করে দিয়েছেন। বিরোধীশূন্য করতে গিয়ে তিনি বাংলার বিপদকে ডেকে এনেছেন। এখন সেই বিপদই তাঁর পতনের কারণ হতে চলেছে। দিদি এখন হাত কামড়াচ্ছেন কাদের তিনি বাংলায় ডেকে এনেছেন, তা দেখে।

মোদীর থেকে বড় হিন্দু, প্রমাণ করছেন মমতা
অধীরের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে চাইছেন তিনি নরেন্দ্র মোদীর থেকে বড় হিন্দু। তাই মন্দিরে যাচ্ছেন, চণ্ডীপাঠ করছেন। দুর্গাপুজোয় ৫০ হাজার টাকা করে চাঁদা দিচ্ছেন। আবার পুরোহিত ভাতাও দিচ্ছেন। উত্তর দিনাজপুরে ভোট প্রচারে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী মমতা-মোদীর বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন।












Click it and Unblock the Notifications