মমতার কাছে ‘আবেদন’ অধীরের, টুইটারে কী বার্তা প্রদেশ কংগ্রেস সভাপতির
রানিকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পৈশাচিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রদেশ কংগ্রেস সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করলেন
এবার টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গ সরকার ও তৃণমূল নেত্রী এবার দুবৃত্তদের বিরুদ্ধে কিছু বলুন। যা ঘটেছে, সেটা আমাদের সকলের লজ্জা।'

অধীরবাবু এদিন এই মন্তব্য করেন টুইটারে। তিনি রানিকুঠির বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পৈশাচিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। তিনি বোঝাতে চান, মানুষ মুখ্যমন্ত্রীর বিবৃতি শুনতে চান এই বিষয়ে। কেননা স্কুলের ভিতরে যে পৈশাচিক ঘটনা ঘটেছে, তা বাংলার কলঙ্ক। তিনি লেখেন- 'আমরা সকলে ওই ছোট্ট শিশুটির জন্য লড়ব। তাঁর পরিবারের পাশে থাকব।'
তিনি এদিন দাবি করেন, 'মানবরূপী ওই দানব শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।' এই যৌন নিগ্রহের ঘটনায় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার কী ভূমিকা পালন করছে, তাও জানতে মমতার কাছে আবেদন করেন অধীর। লেখেন- 'আপনি এবার কিছু বলুন।' উল্লেখ্য, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার।
শনিবার রাজ্য সরকারের গঠিত কমিটি স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট জমাও দিয়েছে। সেই রিপোর্ট স্কুলের গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ থাকার কথা ঘোষণা করেছে। জুনিয়র ও সিনিয়র সেকশন বন্ধ থাকবে। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত।
এই ঘটনায় রাজ্য সরকারের তরফে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি দিয়েছেন। ঘোষণা করেছেন তদন্ত কমিটি গঠনের। প্রদেশ কংগ্রেস সভাপতি দাবি করলেন মুখ্যমন্ত্রীর বিবৃতি। তিনি টুইটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই নোংরা-পৈশাচিক ঘটনার বিবৃতি দাবি করেছেন।
জি ডি বিড়লা স্কুলের পৈশাচিক ঘটনা বাংলার কলঙ্ক, সকলে আমরা ছোট্ট শিশুটির জন্য লড়ব, দৃষ্টান্তমূলক শাস্তি চাই সেই মানবরূপী দানবের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সরকার ও তার নেত্রী দুর্বৃত্তদের বিরুদ্ধে কিছু বলুন, এটা আমাদের সকলের লজ্জা। #GDBirla
— Adhir Chowdhury (@adhirrcinc) December 2, 2017












Click it and Unblock the Notifications