মোদীর হাতে পেনড্রাইভ তুলে দিলেন অধীর, সন্তর্পণে কীসের দাবি জানালেন অডিও বার্তায়
মোদীর হাতে পেনড্রাইভ তুলে দিলেন অধীর, সন্তর্পণে কীসের দাবি জানালেন অডিও বার্তায়
মুর্শিদাবাদের জ্বলন্ত সমস্যা এক পেনড্রাইভে তুলে ধরলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তিনি সেই সমস্যার আশু সমাধান চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্ত হয়েছেন। অবিলম্বে সীমান্ত ও নদীভাঙন সমস্যা মেটানোর জন্য তিনি আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদীর কাছে। মুর্শিদাবাদ ছাড়া বাংলার অন্য এলাকার কথাও তিনি তুলে ধরেছেন।

মোদীর হাতে পেনড্রাইভে অডিও বার্তা অধীরের
লোকসভার বিরোধী দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী প্রথমেই বলেন মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সমস্যা নিয়ে। তাঁর অডিও রেকর্ডিং হিন্দিতে ডাবিং করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন তাঁর পেনড্রাইভটি। এই অডিও বার্তায় তিনি প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন।

মুর্শিদাবাদের সীমান্ত সমস্যার সমাধানে আর্জি অধীরের
অধীর চৌধুরী পেনড্রাইভের মাধ্যমে পাঠানো অডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন, মুর্শিদাবাদের জলঙ্গিরকাকমারি ও বাংলাদেশের রাজশাহির চরঘাটে স্থলবন্দর তৈরি করতে হবে। তাঁর বক্তব্য এখানে সীমান্ত সমস্যা ভয়ানক। উত্তর ২৪ পরগনার বনগাঁ ও ওপারের পেট্রাপোল বা নদিয়া জেলার গেদে এবং ওপারের দর্শনায় যেমন সীমান্ত পোস্ট রয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি তেমন নয়। সীমান্তে শিথিলতার সুযোগ নিয়ে নানা অবৈধ ক্রিয়াকলাপ, অসাধু চক্র এখানে সক্রিয়। গরিব, বেকার তরুণ প্রজন্ম এর ফলে চোরাচালান-সহ নানা অবৈধ কাজের দিতে ঝুঁকে পড়ছে।

জলঙ্গি ও রাজশাহির মধ্যে সড়ক যোগাযোগের আর্জি
শুধু সীমান্ত সমস্যা নিয়েই নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন, পদ্মার উপর দিয়ে জলঙ্গি ও রাজশাহির মধ্যে সড়ক যোগাযোগ তৈরি হলে অর্থনীতির উন্নতিও হবে। এবং সর্বোপরি অবৈধ কারবারে রাশ টানা যাবে। এই কারণেই জলঙ্গির কাকমারি ও রাজশাহির চরঘাটে স্থলবন্দর তৈরির কথা জানান তিনি।

নদী ভাঙন সমস্যা নিয়েও পেনড্রাইভে অডিও বার্তা
অধীর চৌধুরী সীমান্ত সমস্যা ছাড়াও নদী ভাঙন সমস্যা নিয়েও পেনড্রাইভে তাঁর অডিও বার্তা তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদ ও মালদহ জেলায় নদী ভাঙনের দীর্ঘকালীন সমস্যা মোকাবিলায় কেন্দ্রের পদক্ষেপ প্রয়োজন। কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ও রাজ্য সরকারকে এই মর্মে চিঠিও দেন তিনি। অডিও বার্তায় প্রধানমন্ত্রীকে সে কথাও জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

ঘূর্ণিঝড় ও দুর্যোগের মোকাবিলায় সুন্দরবনে কংক্রিটের বাঁধ
অধীর চৌধুরী আরও জানান, প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। বিষয়টি নিয়ে সংস্লিষ্ঠ মহলে কথা বলার আশ্বাসও দিয়েছেন তিনি। এছাড়াও সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা বারবার দুর্যোগের কবলে পড়া নিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কংক্রিটের বাঁধ নির্মাণে জোর দেওয়ার আর্জি জানিয়েছেন। সাম্প্রতিককালে বারবার দুর্যোগের মুখে সুন্দরবন বিধ্বস্ত হয়ে গিয়েছে। তাই ঘূর্ণিঝড় ও দুর্যোগের কথা মাথায় রেখে বিশেষভাবে বিষয়টি বিবেচনার আর্জি জানান অধীর।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications