পাখির চোখ ২০২৪-র ভোট, ভবানীপুরে প্রার্থী দিতে চান না, হাইকমান্ডকে দেওয়া অধীরের প্রস্তাব ঘিরে জল্পনা

পাখির চোখ ২০২৪-র ভোট, ভবানীপুরে প্রার্থী দিতে চান না, হাইকমান্ডকে দেওয়া অধীরের প্রস্তাব ঘিরে জল্পনা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থী দিতে চাননা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। হাইকমান্ডকে সেই প্রস্তাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। যদিও এই নিয়ে এখনওকোনও সিদ্ধান্ত কংগ্রেসের হাইকমান্ড দেয়নি। তবে অধীরের এই প্রস্তাবে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। তাহলে কী মমতার পাশে থাকার বার্তা দিচ্ছেন অধীর চৌধুরী। এই নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ভবানীপুরে প্রার্থী হচ্ছে মমতা

ভবানীপুরে প্রার্থী হচ্ছে মমতা

একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের জয় হলেও। জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন তিনি। সেই কেন্দ্রে তার প্রতিপক্ষ ছিলেন দলবদলি শুভেন্দু অধিকারী। যাঁকে পরে বিজেপি বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত করেছেন। এক হাজারের কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিক করেন শুভেন্দু। কাজেই হেরেও মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মমতা। নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে তাঁকে নির্বাচিত হয়ে আসতে হবে। তাই ফের ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন তিনি। ইতিমধ্যেই এই কেন্দ্রের নির্বাচিত প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।

ভবানী পুরে প্রার্থী দেবেন না অধীর

ভবানী পুরে প্রার্থী দেবেন না অধীর

ভবানীপুর কেন্দ্রের মমতার বিপরীতে প্রার্থী দিতে চাইছেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি হাইকমান্ডকে সেকথা জানিয়েছেন তিনি। যদিও হাইকমান্ডের পক্ষ থেকে এখনই সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া জানানো হয়নি। তবে অধীর চৌধুরীর এই প্রস্তাব ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে রাজনৈিতর মহলে। যদিও একে রাজনৈতিক সৌজন্য বলেই দাবি করেছে প্রদেশ কংগ্রেস। কারণ ল্যান্ড স্লাইড ভিক্ট্রি নিয়ে যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে কী হবে সেই কারণেই তিনি এই প্রস্তাব দিয়েছেন।

পাখির চোখ ২০২৪-র ভোট

পাখির চোখ ২০২৪-র ভোট

যদিও রাজনৈতির মহল মনে করছে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় থেকেই ২০২৪-র একটা সমীকরণ শুরু হয়ে গিয়েছে। সেকারণেই রাজনৈতিক সৌজন্য দেখিয়ে অধীর চৌধুরী সেই প্রস্তুতিটা সেরে রাখতে চাইছেন বলে মনে করা হচ্ছে। কালীঘাটের আগামিকালের বৈঠকে নতুন নির্বাচিত জনপ্রতিনিধিদের বৈঠকে ২০২৪-র ভোট নিয়ে রণকৌশল নির্ধারণ করতে চলেছেন মমতা। তার আগে ধীরের এই প্রার্থী না দেওয়ার বার্তা কোনও প্রভাব ফেলবে কিনা এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

অধীরের অবস্থান নিয়ে জল্পনা

অধীরের অবস্থান নিয়ে জল্পনা

একুশের ভোটের আগে থেকেই অধীর চৌধুরীর অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। আব্বাস সিদ্দিকি অভিযোগ করেছিলেন ভোেটর পরেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাবে কংগ্রেস। সেই পরিকল্পনা ছকে রেখেছে প্রদেশ কংগ্রেস সভাপতি। ভবানীপুর নিয়ে অধীর চৌধুরীর এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে তৃণমূল কংগ্রেসও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+