কংগ্রেস রোগা হয়েছে, ছোট হয়নি! মোদীর 'পলিটিক্যাল প্লাগিয়ারিজম'কে কটাক্ষ অধীরের
লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়ে প্রথম ভাষণেই চমকে দিয়েছিলেন অধীর চৌধুরী। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ শেষে ফের একবার গর্জে উঠলেন তিনি।
লোকসভায় কংগ্রেসের দলনেতা হয়ে প্রথম ভাষণেই চমকে দিয়েছিলেন অধীর চৌধুরী। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণ শেষে ফের একবার গর্জে উঠলেন তিনি। তাঁর জ্বালাময়ী ভাষণে লোকসভা মাতালেন অধীর চৌধুরী। তিনি বলেন, কংগ্রেসকে ছোট ভাববেন না। কংগ্রেস রোগা হয়েছে ঠিকই, কিন্তু ছোট হয়নি। আবারও কংগ্রেস স্বমহিমায় ফিরবে অচিরেই।

সংখ্যা না থাকতে পারে, লড়াই ভোলেনি কংগ্রেস
অধীর চৌধুরী বলেন, কংগ্রেসের সঙ্গে আজ সংখ্যা না থাকতে পারে, কিন্তু কংগ্রেস লড়াই করতে ভুলে গিয়েছে, কখনও ভাববেন না। কংগ্রেস সেই স্বাধীনতার আগে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে, আজও কংগ্রেস লড়াই চালিয়ে যাবে। কংগ্রেসের কাছে আগে দল নয়, সবার আগে দেশ।

আজও প্রতি ছত্রে ছত্রে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন
দেশের স্বাধীনতায় কংগ্রেসের ভূমিকা যেমন কেউ অস্বীকার করতে পারে না, তেমনই দেশের উন্নয়নেও কংগ্রেসের পদক্ষেপ চির ভাস্বর হয়ে আছে। আজও প্রতি ছত্রে ছত্রে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন অটুট। এমনকী মোদী সরকারের কাজের মধ্যেও লুকিয়ে রয়েছে কংগ্রেসের উন্নয়নের চিহ্ন। তা কেউ মুছে ফেলতে পারেনি, কেউ পারবেও না।

মোদী সরকার 'পলিটিক্যাল প্লাগিয়ারিজম' করছে
লোকসভা অধিবেশনে বিজেপিকে একহাত নিয়ে অধীর চৌধুরী বলেন, মোদী সরকার 'পলিটিক্যাল প্লাগিয়ারিজম' করছে। কংগ্রেসের প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদী নিজের নামে চালাতে চাইছেন। এরপরই তিনি একে একে প্রকল্পের নামগুলি উল্লেখ করেন।

প্রকল্পের নামে 'লেখাচুরি' করেছেন নরেন্দ্র মোদি
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসস্থান যোজনা, জন-ঔষধি যোজনা, অটল পেনশন যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, স্বচ্ছ ভারত মিশন, স্কিল ইন্ডিয়া মিশন-সহ একাধিক প্রকল্প কংগ্রেসের জমানায় চালু ছিল। মোদী জমানায় কেবল সেই সব প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। 'লেখাচুরি' করেছেন নরেন্দ্র মোদি। মোদীজির আমলে যে ২৭টি প্রকল্প চলছে, তার ১৯টিই কংগ্রেসের আমলে ছিল।












Click it and Unblock the Notifications