মমতা বসিয়েছেন ‘বিক্রমাদিত্যের সভা’! কী বোঝাতে চাইলেন বহরমপুরের ‘রবীনহুড’
রাজ্যে করোনা মোকাবিলায় ক্যাবিনেট কমিটি গঠন করেছেন মুখ্যমন্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোভিড ম্যানেজমেন্ট ক্যবিনেট কমিটিকে নতুন নামে বিভূষিত করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী।
রাজ্যে করোনা মোকাবিলায় ক্যাবিনেট কমিটি গঠন করেছেন মুখ্যমন্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এই কোভিড ম্যানেজমেন্ট ক্যবিনেট কমিটিকে নতুন নামে বিভূষিত করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করলেন এই মন্ত্রিগোষ্ঠী গঠনকে। আর এই নবগঠিত মন্ত্রিগোষ্ঠীর তিনি নয়া নামকরণ করলেন 'বিক্রমাদিত্যের সভা'।

মন্ত্রিগোষ্ঠীর উপর ভার দিয়ে দাস সারলেন মুখ্যমন্ত্রী
করোনা ভাইরাসের মোকাবিলায় রাজ্যে যে ক্যাবিনেট কমিটি গড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কমিটিতে রাথা হয়েছে একাধিক মন্ত্রী ও আমলাকে। এই কমিটি করোনার বিষয়টি দেখবেন আগাগোড়া। তিনি এই কমিটি গড়ার কারণ স্বরূপ বলেছেন, রাজ্যে আরও কাজ আছে। সেইকাজগুলি করতে হবে তাঁকে। তাই মন্ত্রিগোষ্ঠীর উপর ভার দিলেন করোনা মোকাবিলার।

মমতার কমিটিতে যাঁরা
এই করোনা কমিটিতে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিম। থাকছেন মুখ্যসচিব রাজীব সিনহা, স্বাস্থ্যসচিব বিবেক কুমার ও স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এই কমিটির মাথায় বসানো হয়েছে অর্থমন্ত্রী অমিত মিত্রকে।

ওটা আসলে বিক্রমাদিত্যের সভা হবে
অধীর চৌধুরী এই কমিটি প্রসঙ্গে বলেন, আজ হাতের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। তাই এসব বাহানা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশ হটস্পট চিহ্নিত করে কাজ করছে। কাসারগড়, ভিলওয়ারা মডেল এখন প্রসিদ্ধ ভারতে। আর মুখ্যমন্ত্রী কাজ করছেন ক্যাবিনেট কমিটি গড়ে। সব বিশেষজ্ঞরা রয়েছেন, ওটা আসলে বিক্রমাদিত্যের সভা হবে।

কমিটির বাড়বাড়ন্ত মমতার বাংলার, কটাক্ষ অধীরের
উল্লেখ্য, করোনা মোকাবিলায় এই ক্যাবিনেট কমিটি গঠন ছাড়াও আরও অনেক কমিটি গড়েছেন মমতা। সংক্রমণ মোকাবিলায় বিশেষজ্ঞ চিকিৎসক কমিটি, ডেথ অটিড কমিটি গঠন করা হয়েছে। এরপর নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হয়েছে গ্লোবাল অ্যাডভাইসরি কমিটি। এবার করোনা মোকাবিলায় তৈরি হল ক্যবিনেট কমিটি। বিক্রমাদিত্যের সভা হবে আর কী!












Click it and Unblock the Notifications