মমতার ‘বধির’ সরকারকে শোনাতে হবে খিদের জ্বালা! প্রতিবাদের ‘ঢঙ’ বদলের ডাক অধীরের
মমতার ‘বধির’ সরকারকে শোনাতে হবে খিদের জ্বালা! প্রতিবাদের ‘ঢঙ’ বদলের ডাক অধীরের
করোনার আবহে লকডাউনের জেরে মানুষ হাহাকার করছে খিদের জ্বালায়। দেশে খাবারের অভাব না থাকলেও মানুষের হাতে খাবার পৌঁছচ্ছে না। ফলে ক্ষোভ বাড়ছে। মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে পড়ছে। কিন্তু বাংলার মা-মাটি মানুষের 'বধির' সরকার সেই মানুষের সেই কাতর আওয়াজ শুনতে পাচ্ছেন না। এই অবস্থায় গর্জে ওঠার ডাক দিলেন অধীর চৌধুরী।

দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছে বধির সরকার
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বধির হয়ে গিয়েছে। ওঁদের কানে মানুষের হাহাকার পৌঁছচ্ছে না। তাই করোনার মহামারী আটকাতে লকডাউনের জেরে যখন উপার্জন বন্ধ, তখন তাঁদের মুখে অন্ন তুলে দিতে গিয়েও দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন রাজ্যকে।

বধির সরকারকে শোনাতে হবে খিদের জ্বালা
কংগ্রেস সাংসদ মানুষকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানালেন। সেই প্রতিবাদের ঢঙ হবে একটু অন্যরকম। করোনার সময়ে তিনি প্রতিবাদে মুখর হতে বললেন নিয়ম মেনে। আগুন জ্বালানো নয়, ভাঙচুর নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে। বধির সরকারকে শোনাতে হবে মানুষের খিদের জ্বালা।

রেশন ব্যবস্থা দুর্নীতির আখড়ায পরিণত
অধীরের কথায়, সমস্যা এখানেই যে রাজ্যের রেশন ব্যবস্থা দুর্নীতির আখড়ায পরিণত হয়েছে। করোনা ভাইরাসের সঙ্গে সঙ্গে আরও একটা ভাইরাস রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেই ভাইরাস হল দুর্নীতি। মহামারীর সময়েও তাই রেশ নিয়ে দু্র্নীতিতে জড়িয়ে পড়েছে রাজ্যের শাসক দল।

দুর্নীতি নামক ভাইরাসকে উৎখাত করতে হবে
অধীর বলেন, সাধারণ মানুষের পাওনা চাল যদি চুরি হয়, অভাবের সময় যদি তাঁরা খাবার না পান, তবে অভুক্ত মানুষ প্রতিবাদী হবেনই। সেই প্রতিবাদের গর্জনই শুনতে পাওয়া যাচ্ছে রাজ্যের সর্বত্র। এই প্রতিবাদ আন্দোলনেই রাজ্যের দুর্নীতি নামক ভাইরাসকে উৎখাত করতে হবে। এখানে কোনও দল নয়, মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে দেখুন মানুষ আজ গর্জে উঠেছে।

মানুষ কেন খাদ্যের জন্য হাহাকার করছে
বাংলার মানুষ প্রতিদিনই রেশন দুর্নীতির সঙ্গে যুদ্ধ করছেন। অভিযোগ উঠলেই মমতার সরকার পাল্টা কংগ্রেস-সহ বিরোধীদের তোপ দাগছেন। অধীর বলেন, আমার একটাই কথা, ভারতে খাদ্যের অভাব নেই যখন, মানুষ কেন খাদ্যের জন্য হাহাকার করছে। খাদ্যের যখন অভাব নেই, রাজ্যের একটাই দায়িত্ব খাবার বণ্টন করা। সেখানেও কেন ব্যর্থ মা-মাটি-মানুষের সরকা












Click it and Unblock the Notifications