নিজে বেঁচে তৃণমূলের বাকীদের বিপদে ফেলছেন মমতা, কাটমানি ইস্যুতে মমতাকে কড়া আক্রমণ অধীরের

কাটমানি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণের পথে হাঁটলেন লোকসভায় কংগ্রেস দলের নেতার দায়িত্ব পাওয়া বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

কাটমানি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণের পথে হাঁটলেন লোকসভায় কংগ্রেস দলের নেতার দায়িত্ব পাওয়া বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতাকে আক্রমণ করে অধীর বলেন, দলের নিচুতলার নেতাকর্মীদের কাটমানি ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন মমতা, এবং নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করছেন।

নিজে বেঁচে তৃণমূলের বাকীদের বিপদে ফেলছেন মমতা, কাটমানি ইস্যুতে মমতাকে কড়া আক্রমণ অধীরের

অধীরের দাবি, দলের কারা কারা কাটমানি নিয়েছেন, তা কি মুখ্যমন্ত্রীর অজানা ছিল? তিনি নিজেই রাজ্যের পুলিশমন্ত্রী। স্বরাষ্ট্র দপ্তর তাঁর হাতে রয়েছে। তাহলে সেই সময় কেন তিনি ব্যবস্থা নেননি? এখন দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে ঠেলে দিয়েছেন।

ঘটনা হল, অধীর ফের একবার কংগ্রেসের জাতীয় স্তরে বড় দায়িত্ব পাওয়ায় এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। অধীর প্রথম থেকেই মমতা বিরোধিতায় কড়া অবস্থান নিয়েছেন। ফলে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বাঁধা যে কঠিন হবে তা সহজেই অনুমেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+