ভোটের আগেই তছনছ হবে তৃণমূল! দল ভাঙানোর খেলায় হুঁশিয়ারি দিয়ে মমতাকে সাপুড়ে আখ্যা অধীরের

২০২১-এর নির্বাচনে বাদুড়িয়া আসনটি ফের কংগ্রেসের দখলে আসবে। এদিন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের দলবদল প্রসঙ্গে এমনটাই মন্তত্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(adhir chowdhury)। পাশাপাশি তিনি হুঁশি

২০২১-এর নির্বাচনে বাদুড়িয়া আসনটি ফের কংগ্রেসের দখলে আসবে। এদিন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের দলবদল প্রসঙ্গে এমনটাই মন্তত্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী(adhir chowdhury)। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলে (trinamool congress) তাসের ঘরের মতো ভেঙে পড়বে।

তৃণমূলে যোগদান বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের

তৃণমূলে যোগদান বাদুড়িয়ার কংগ্রেস বিধায়কের

এদিন তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুল রহিম। তৃণমূল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের কাছ থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলে যোগ দেওয়ার পর বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন রাজ্যকে বিজেপি থেকে মুক্ত করতে। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন বাদুড়িয়ার বিধায়ক।

ছয়মাস ধরে ভাবনায়, বললেন অধীর

ছয়মাস ধরে ভাবনায়, বললেন অধীর

অধীর চৌধুরী এদিন কটাক্ষ করে বলেন, বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক গত ছ'মাস ধরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না সেই ভাবনায় ব্যস্ত ছিলেন। তার জেলার তৃণমূল মন্ত্রী অনেক অফার দিয়েছেন, সেটা কংগ্রেসের কাছে খবর ছিল। বোঝানোর চেষ্টা করা হয়েছিল। সবাই বলেছিলেন সকলের শ্রদ্ধেয় বসিরহাটের গান্ধী গফফর সাহেবের ছেলের, কংগ্রেস দল ছেড়ে ধান্দার জন্য পলায়ন অনৈতিক হবে। ওনার মনে হয়েছে তৃণমূল পার্টির এই পড়ন্ত বেলায় যোগদান করলে কিছু লাভ হতে পারে। তাই তিনি যোগদান করেছেন।

মমতাকে কটাক্ষ অধীরের

মমতাকে কটাক্ষ অধীরের

অধীর চৌধুরী বলেছেন, বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক নতুন করে নির্বাচিত করবে কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অধীর বলেন, বাংলার 'দিদি' , আপনি মনে করতে পারেন কংগ্রেস দল ভাঙালাম, বিরাট কিছু করে ফেললাম। চোরা-শিকারির মত দল ভাঙিয়ে বিশেষ করে মুসলিম বিধায়ক ভাঙিয়ে আপনি অলিম্পিক চ্যাম্পিয়ন হবেন, কিন্তু মনে রাখবেন সাপুড়ে কে সাপের কামড়েই মরতে হয়।

অধীরের হুঁশিয়ারি

অধীরের হুঁশিয়ারি

করেছিলেন সে খেলাতেই তৃণমূল পার্টি খতম হবে, আমি অধীর চৌধুরী বললাম।

দলবদলে ভেঙেছে কংগ্রেস

দলবদলে ভেঙেছে কংগ্রেস

২০১৬-র পর থেকে জেলায় জেলায় একাধিক কংগ্রেস বিধায়কের দলবদলে ভেঙে কংগ্রেস। বাঁকুড়ায় তুষারকান্তি ভট্টাচার্য এবং শম্পা দরিপা তৃণমূলে যোগ দিয়েছেন। অধীর চৌধুরীর নিজের জেলা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আখুজ্জমান, নওদার আবু তাহের তৃণমূলে যোগ দেন। দলবদলের ফলে মুর্শিদাবাদের অধিকাংশ বিধায়ক এখন তৃণমূলের। সিপিএম থেকে তৃণমূলে গিয়েছেন জলঙ্গি এবং নবগ্রামের বিধায়ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+