'মমতা দিল্লি যাচ্ছেন নাটক করতে'! খোঁচা দিয়ে অধীর যা বললেন

মেট্রো চ্যানেলে ধরনা তুলে নেওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

মেট্রো চ্যানেলে ধরনা তুলে নেওয়ার কথা মঙ্গলবারই ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজীবকাণ্ডে সুপ্রিমকোর্টের নির্দেশের পর মঙ্গলবার তাঁর ধরনা মঞ্চে আসেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপির নেতা চন্দ্রবাবু নাইডু। এরপরই ধরনা তুলে নেওয়ার কথা জানিয়ে দেন মমতা। পাশাপাশি জানা আগামী ১৩, ১৪ ফেব্রুয়ারি তিনি রাজধানী দিল্লির বুকে ধরনায় বসতে চলেছেন।

মমতা দিল্লি যাচ্ছেন নাটক করতে! খোঁচা দিয়ে অধীর যা বললেন

এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঝরনা তুলে নেওয়ার ঘটনা নিয়ে রীতিমত কটাক্ষ করেন রাজ্য কংগ্রেসের দাপুটে নেতা অধীর চৌধুরী। এক প্রথম সারির সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ধরার নাটক শেষ করলেন। এবার দিল্লি গিয়ে ধরনা দেবেন। ভেবেছিলেন ধরনা দিয়ে আগর মত মানুষের সহানুভূতি আদায় করবেন। কিন্তু তা না হওয়ায় দিল্লি যাচ্ছেন তিনি নাটক করতে।'

অধীর চৌধুরীর দাবি,' খুশি হতাম যদি উনি মঞ্চ থেকে প্রতারিতদের টাকা ফেরতের ঘোষণা করতেন । তাঁদের জন্য আন্দোলনের কথা বলতেন।' অধীরার বাবুর প্রশ্ন পুলিশ অফিসারের জন্য যদি মমতা বন্দ্যোপাধ্য়ায় আন্দোলনে নামতে পারেন,তাহলে কেন দলেপ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল, কুণাল ঘোষের গ্রেফতারির সময় তিনি ধরনা দেননি? উল্লেখ্য, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতার মেট্রো চ্যালেনে ধরনাকে সমর্থন জানিয়ে ফোন করেন রাহুল গান্ধী। তবে মমতার ধরনায় পার্টির সভাপতির সমর্থনের কথা জেনেও, মমতার ধরনাকে কার্যত কটাক্ষের তিরে বিদ্ধ করেছিলেন রাজ্য কংগ্রেসের নেতা অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+