মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দেবেন ‘হেভিওয়েট’ নেতা! লোকসভার আগে জল্পনা

অধীর চৌধুরীর আমলের ভাঙন রোগ সারাতে প্রদেশের দায়িত্ব সোমেন মিত্রের হাতে তুলে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু সোমেন মিত্রের আমলেও ফের শিয়রে শমন।

অধীর চৌধুরীর আমলের ভাঙন রোগ সারাতে প্রদেশের দায়িত্ব সোমেন মিত্রের হাতে তুলে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কিন্তু সোমেন মিত্রের আমলেও ফের শিয়রে শমন। ভাঙতে পারে প্রদেশ কংগ্রেসের ঘর। এবার ঘর ভাঙতে পারে খাস কলকাতায়। কলকাতা কংগ্রেসের নেতা যোগ দিতে পারেন বিজেপিতে।

অধীর ঘনিষ্ঠ নেতা বিজেপির পথে

অধীর ঘনিষ্ঠ নেতা বিজেপির পথে

প্রদেশে কংগ্রেস নেতা সুমন পাল অধীর ঘনিষ্ঠ নেতা হিসেবেই পরিচিত ছিলেন। এখন অধীর চৌধুরীর প্রদেশের দায়িত্ব থেকে সরে যাওয়ায় তিনি কংগ্রেস ছেড়ে বিজেপির দিকে পা বাড়িয়ে দিয়েছেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে। শীঘ্রই তিনি কংগ্রেসের পাঠ চুকিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন।

মুকুলের হাত ধরে বিজেপির পথে

মুকুলের হাত ধরে বিজেপির পথে

অধীর ঘনিষ্ঠ নেতা মুকুল রায়ের হাত ধরে যোগ দিতে পারেন বিজেপিতে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কংগ্রেস নেতা সুমন পালের বিজেপিতে যোগদান একপ্রকার পাকা। তিনি দলবল নিয়েই বিজেপিতে যোগ দেবেন বলেও জানা গিয়েছে। দলের শাখা সংগঠনের মাথায় থাকা কয়েকজন নেতাকে নিয়েই তিনি যোগ দিতে পারেন।

সুমনের দলে ভিড় বাড়ছে

সুমনের দলে ভিড় বাড়ছে

সুমন পালের সঙ্গে দলের ছাত্র সংগঠনের এক নেতা, এক সংখ্যালঘু নেতা সুমনের সঙ্গে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন। সামনেই যুব কংগ্রেসে নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হওয়া অনেকেও আছেন সুমনের দলে। নি্র্বাচনের আগেই তাঁরা দবদল করেন কি না, তা-ই দেখার। তেমন হলে যুব কংগ্রেসের নির্বাচনের পর তিনি দলবদল করতে পারেন দলবল নিয়ে।

নিছকই জল্পনা দলবদলের

নিছকই জল্পনা দলবদলের

তবে যাঁকে নিয়ে এত জল্পনা, সেই সুমন পাল ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দলবদলের বিষয়টি। তিনি বলেন, এসব নিছকই জল্পনা। মধ্য কলকাতার জেলা সভাপতি বলেন, নির্বাচন আসছে এমন রটনা অনেক হবে। তাঁদের নেতাকে নিয়ে এখনও জল্পনা চলছে। আগে তৃণমূলে যোগ দেওয়া নিয়ে কথা হত, এখন বিজেপিতে।

অধীর ঘনিষ্ঠরা বিজপিমুখো

অধীর ঘনিষ্ঠরা বিজপিমুখো

এর আগেও অধীর ঘনিষ্ঠ একাধিক নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই তালিকায় রয়েছেন হুমায়ুন কবীর, নীলাঞ্জন রায়ের মতো নেতারা। সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পর অনেক অধীর-ঘনিষ্ঠ নেতা হালে পানি পাচ্ছেন না বলে অভিযোগ। তাঁরাই কংগ্রেস ছাড়তে পারেন। তা হলে লোকসভা নির্বাচনের আগে বড়সড় ধাক্কা লাগবে রাহুলের দলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+