বসিরহাট থেকে বিজেপি-তৃণমূলকে তুলোধোনা করলেন অধীর চৌধুরী

বসিরহাট থেকে বিজেপি-তৃণমূলকে তুলোধোনা করলেন লোকসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা অধীর চৌধুরী। বসিরহাটে সংযুক্ত মোর্চার রাজনৈতিক সভা মঞ্চ থেকে দাঁড়িয়ে বিজেপিকে উইপোকা বলে কটাক্ষ করলেন অধীর বাবু। তিনি বলেন, 'ভারতবর্ষের সবথেকে বড় অনুপ্রবেশকারী নরেন্দ্র মোদি আর অমিত শাহ। তারা ভারতবর্ষের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাজনীতিতে অনুপ্রবেশ করে সাম্প্রদায়িক রাজনীতির জন্ম দিতে চাইছেন তারা। তাই আসল উইপোকা বিজেপি ছাড়া ভারতবর্ষের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে চাইছে।

বসিরহাট থেকে বিজেপি-তৃণমূলকে তুলোধোনা করলেন অধীর চৌধুরী

পাশাপাশি, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে, অধীর বাবু বলেন ভোট শেষ না হওয়া পর্যন্ত যেমন প্রতিশ্রুতির বন্যা থামবে না তেমন দিদির হুইল চেয়ারের গতিও থামবে না। দিদি প্রতিজ্ঞাই করে নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত ভোট শেষ হবে ততক্ষণ হুইলচেয়ারে বসে থাকবে।

তিনি আরও বলেন, বাংলার এত বড় অগ্নিকন্যা বিজেপির সাথে লড়াই করার আর দম নেই দিদির। সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে বলেছেন আমাকে বাঁচান। তাঁর কাছে সাহায্য চেয়েছেন দিদি। এদিন একুশের নির্বাচনের সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, আমরা লড়বো। বিজেপি সরকারের সঙ্গে ১০০ বছরের লড়াই এ লড়াইয়ে আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+