বাংলার ভোট মানচিত্রে নিশ্চিহ্ন কংগ্রেস, মমতার ধর্মীয় মেরুকরণই আসল কারণ দাবি অধীরের
বাংলার ভোট মানচিত্রে নিশ্চিহ্ন কংগ্রেস, মালদহ-মুর্শিদাবাদে তৃণমূলের এই বিপুল জয়ের কারণ মমতার ধর্মীয় মেরুকরণ দাবি অধীরের
একুশের ভোটে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়। নিশ্চিহ্ন হয়ে পড়েছে কংগ্রেস এবং বামেরা। অধীরের নিজের গড়েই প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। এর একমাত্র কারণ ধর্মীয় মেরুকরণের প্রচার। আর সেটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, মালদহ এবং মুর্শিদাবাদে কংগ্রেসের এই খারাপ ফলের জন্য একমাত্র দায়ী মমতার ধর্মীয় মেরুকরণের রাজনীতি।

বাংলা জয় মমতার
বাংলার নিজের মেয়েকেই চায়। ভোট বাক্স সিলমোহর িদয়েছে তাতেই। ২০০-র বেশি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। হিসেব মিলিয়ে দিয়েছে পিকে। বিজেপি ২ িডজিটের নম্বরও পেরোতে পারেনি। তবে নন্দীগ্রাম জিততে পারেননি মমতা। শুভেন্দুর কাছে হার স্বীকার করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিপুল জয়ের মধ্যেও নন্দীগ্রাম কাঁটা রয়েই গিয়েছে।

নিশ্চিহ্ন কংগ্রেস
একুশের ভোটে কার্যত লড়াই হয়েছে দুই দলের। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। বাম-কংগ্রেস একেবারেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাংলার ভোট মানচিত্র থেকে। অধীরের গড়েও কংগ্রেস নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারেনি। প্রত্যাশিত ভাবেই মালদহ এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। বিশেষ করে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। মুর্শিদাবাদের ১১টি আসনের মধ্যে বেশিরভাগটাই জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপিও তেমন ভাল ফল করতে পারেনি।

মমতার ধর্মীয় মেরুকরণ
মালদহ এবার উজার করে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। একের পর এক আসন খুইয়েছে কংগ্রেস। মালদহ এবং মুর্শিদাবাদে তৃণমূলের এইবিপুর জয়ের নেপথ্যে রয়েছে ধর্মীয় মেরুকারণের রাজনীতি।এমনই দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি দাবি করেছেন,মালদহ এবং মুর্শিদাবাদে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় মেরুকরণ করেছেন হিন্দু-মুসলিম ভোট ভাগ করেছেন। সেকারণেই এই ফল হয়েছে মুর্শিদাবাদে।

বিজেপির জোর ধাক্কা
মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের বুঝিয়েছেন বাঁচতে হলে তৃণমূল কংগ্রেসই একমাত্র পথ। তাই মুসলিমরা বিজেপির হাত থেকে বাঁচতে মমতাকে ভোট দিয়েছেন। কংগ্রেসের সঙ্গে আইএসএফের জোট তাঁরা মেনে নিতে চায়নি। বাম-কংগ্রেসের অসাম্প্রদায়িক ইমেজ আঘাত পেয়েছে আইএসএফের সঙ্গে জোেট। সেকারণেই হিন্দুরা ভরসা রাখতে পারেননি বাম-কংগ্রেস জোেটর উপর।












Click it and Unblock the Notifications