২০১৯-এর জন্য তৈরি রাহুল, গুজরাটে ‘নৈতিক জয়’-এ মোদীকে চ্যালেঞ্জ অধীরের

কোনরকমে জিতে সরকার টিকিয়ে রাখতে বিজেপি সমর্থ হলেও রাহুল বুঝিয়ে দিলেন, তিনিই বড় চ্যালেঞ্জ মোদীর সামনে।

'মোদীর বিজয়-রথকে চ্যালেঞ্জ জানানোর লোক হাজির হয়ে গিয়েছে। ২০১৯-এর জন্য রাহুল গান্ধী যে কতটা তৈরি তা-ই দেখাল এবার মোদী-রাজ্যে বিধানসভা নির্বাচন। কোনরকমে জিতে সরকার টিকিয়ে রাখতে বিজেপি সমর্থ হলেও রাহুল বুঝিয়ে দিলেন, তিনিই বড় চ্যালেঞ্জ মোদীর সামনে।' গুজরাট নির্বাচনের ফলকে এভাবেই ব্যাখ্যা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেইসঙ্গে সাফ সাফ জানিয়ে দিলেন, 'গুজরাটে তাঁদেরই নৈতিক জয় হয়েছে। রাহুল গান্ধীর কাছে গোহারা হেরেছেন মোদী।'

Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019

অধীর চৌধুরী বলেন, 'গুজরাট নির্বাচনের সারাংশই হল, কংগ্রেসের উত্থান। একেবারে শূন্য থেকে শুরু করে প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে যাওয়া মুখের কথা নয়। গুজরাটে কোনও মুখ না থাকা সত্ত্বেও, রাহুল গান্ধী যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কংগ্রসকে সাফল্য এনে দিয়েছেন, তার প্রভাব পড়বে দেশজুড়ে। আর বিজেপি এর ফল বুঝতে পারবে ২০১৯-এ।'

গত লোকসভা নির্বাচনে এই গুজরাটে খাতা খুলতে পারেনি কংগ্রেস। ২৬টি কেন্দ্রেই ভরাডুবি হয়েছিল বিজেপির কাছে। তারপর মাত্র তিন বছরের মধ্যে কংগ্রেসকে প্রায় ম্যাজিক ফিগারের সামনে নিয়ে চলে গিয়েছিলেন রাহুল গান্ধী। অধীর চৌধুরী বলেন, 'তাঁর যোগ্য নেতৃত্বে দেশে কংগ্রেস যে ফের প্রাসঙ্গিকতা ফিরে পাবে, তার আভাস দিয়ে গেল গুজরাটের নির্বাচন। মোদীর কাছে বড় চ্যালেঞ্জের নাম রাহুল গান্ধী। আর সেই চ্যালেঞ্জ সামলানো যে এত সহজ হবে না, তাও বুঝে গিয়েছেন তিনি।'

Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019

Adhir Chowdhury challenges to Narendra Modi that Rahul Gandhi is ready for 2019

তাঁর কথায়, 'গুজরাট নির্বাচনের ফল দেখিয়ে দিয়েছে, কংগ্রেস বাড়ছে। ২০১৪-র পর যে অস্তিত্বহীনতা গ্রাস করেছিল, তা উধাও। এর মধ্যে পাঞ্জাবে জিতেছে কংগ্রেস, মণিপুর ও গোয়ায় নির্বাচনেও কংগ্রেস বিজয়ী হয়েছিল। কিন্তু অন্যপথে সেই রাজ্যের ক্ষমতা দখল করেছে বিজেপি।' উত্তর-পূর্ব ভারতেও রাহুলের নেতৃত্বে কংগ্রেস ভালো ফল করবে বলে আশাবাদী অধীর চৌধুরী।

হিমাচল প্রদেশ প্রসঙ্গে তিনি বলেন, 'ওই হার নিয়ে আমরা ভাবছি না। কারণ হিমাচলের ট্রাডিশনই হল, একবার বিজেপি সরকার, তো একবার কংগ্রেস সরকার। আমরা সরকারে ছিলাম, এবার বিজেপি সরকারে এসেছে। কিন্তু গুজরাটের ফলাফলে আমরা নৈতিক জয় পেয়েছি। সেই জয়ই আমাদের ভবিষ্যতের পাথেয় হবে।' এই নির্বাচন থেকে কংগ্রেস ঘুরে দাঁড়াতে শুরু করল বলে অভিমত অধীরবাবুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+