তৃণমূল কংগ্রেস বেহায়া-নির্লজ্জ! মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর

রাজ্যপালের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে নালিশ জানালেন তৃণমূলের সাংসদরা। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে বেহায়া-নির্লজ্জ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

রাজ্যপালের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে নালিশ জানালেন তৃণমূলের সাংসদরা। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে বেহায়া-নির্লজ্জ বলে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, রাজ্যে মানুষের কথা বলার অধিকার নেই। কারও কাছে গিয়ে নালিশ করা পর্যন্ত যায় না। তবু রাজ্যপালের কাছে গিয়ে কিছু বলা যেত, এখন তা নিয়েও আপত্তি তৃণমূলের।

তৃণমূল কংগ্রেস বেহায়া-নির্লজ্জ! মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর

অধীরবাবু কথায়, তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার বেহায়া ও নির্লজ্জ বলেই দিল্লিতে এসে রাজ্যপালের বিরুদ্ধে নালিশ জানাচ্ছে। তিনি এ প্রসঙ্গে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে নম্র, ভদ্রমানুষ বলে ব্যাখ্যা করেন। তিনি বলেন, যে কোনও সমস্যা বলে আমরা তাঁর কাছে গিয়ে আমাদের অভিযোগটা অন্তত জানাতে পারি।

তৃণমূল কংগ্রেস বেহায়া-নির্লজ্জ! মমতার সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর

উল্লেখ্য, বুধবার তৃণমূলের রাজ্যসভা ও লোকসভা দলনেতা ডেরেক ও'ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২০ জনের এক প্রতিনিধি দল রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর বিরুদ্ধে অভিযোগ করেন। রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন বারেবারে।

উল্লেখ্য, এবারও আসানসোল ও রানিগঞ্জের ঘটনায় রাজ্য প্রশাসনের আপত্তি সত্ত্বেও এলাকা পরিদর্শন করতে যান রাজ্যপাল। ভোটের মনোনয়ন নিয়েও বিশেষ একটি রাজনৈতিক দলের কথা শুনে চলছেন বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদরা। এই ঘটনায় রাজ্যপালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+