কোরাপশনের কেউটে বেরোবে! মমতাকে 'বাক্স' খোলার চ্যালেঞ্জ অধীরের
আপনার বাক্স খুলে দেখান। কোরাপশনের কেউটে বেরিয়ে পড়বে। এই ভাষাতেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বহরমপুরেরবিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
আপনার বাক্স খুলে দেখান। কোরাপশনের কেউটে বেরিয়ে পড়বে। এই ভাষাতেই তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বহরমপুরের বিদায়ী কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর মতে, মমতা পেটোয়া পুলিশ দিয়ে তাঁর( অধীর) বাক্স খোলার চেষ্টা করেছেন। কিন্তু কিছুই পাননি। মন্তব্য করেছেন অধীর।

সোমবার মমতার চ্যালেঞ্জ
সোমবার মুর্শিদাবাদের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছিলেন কংগ্রেস নেতা তথা বিদায়ী সাংসদ অধীর চৌধুরীকে। আগেই জানা গিয়েছিল অধীর চৌধুরী নিজের বর্তমান স্ত্রীর কথা হলফনামায় জানিয়েছেন। কিন্তু তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর কথা হলফনামায় উল্লেথ করেননি বলে এদিন অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যেপাধ্যায়। তিনি বলেন, দয়া করে তাঁকে যেন প্যান্ডোরা বাক্স খুলতে বাধ্য না করা হয়।

অধীরের জবাব
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের জবাব দেন অধীর চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে কমিশনের কাছে যাওয়ার কথা তিনি চিন্তা করছেন
বলে জানিয়েছেন। তাঁর মতে, মমতা পেটোয়া পুলিশ দিয়ে তাঁর( অধীর) বাক্স খোলার চেষ্টা করেছেন। কিন্তু কিছুই পাননি। মন্তব্য করেছেন অধীর।
মুর্শিদাবাদের দুই সভা থেকে বহরমপুর এবং জঙ্গিপুরে কংগ্রেস আরএসএস-এর সাহায্য নিচ্ছে বলে অভিযোগ করেছিলেন। মঙ্গলবার তারও জবাব দেন অধীর। অধীর প্রশ্ন
করেন আরএসএস দফতরে গিয়েছিলেন কেন তিনি। বাবরি মসজিদ ভাঙায় অভিযুক্ত আডবাণীর সঙ্গে মমতার সম্পর্কই বা কেমন প্রশ্ন করেন অধীর।

মুর্শিদাবাদ নিয়ে স্পর্শকাতর অধীর
মুর্শিদাবাদ নিয়ে বরাবরই স্পর্শকাতর অধীর চৌধুরী। ২০০৬ সালে কংগ্রেসের সরকারি প্রার্থী অতীশ সিনহাকে হারিয়ে কান্দি থেকে জিতিয়ে এনেছিলেন
বর্তমানে তাঁর বিরুদ্ধে বহরমপুরে প্রার্থী হওয়া অপূর্ব সরকারকে। ২০১১ সালে বিধানসভা ভোটে তৃণমূলের সঙ্গে জোট হলেও মানতে চাননি অধীর। ১৬ তম সংসদের
শেষ অধিবেশনে চিটফান্ড বিল বিতর্কে তৃণমূলের বিরুদ্ধে টাকা লুঠের অভিযোগ করেছিলেন তিনি। সেই দিনই ক্ষিপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় সনিয়া গান্ধীর কাছে
অভিযোগ জানান।












Click it and Unblock the Notifications