দিদির শেখানো ‘বুলি’ আওড়ায় ভাইয়েরা, মমতাকে নিশানা করে কী প্রসঙ্গে এই তোপ অধীরের

অনুব্রত মণ্ডলের এই অশ্লীল আক্রমণের বিরোধিতায় মুর্শিদাবাদের ‘রবীন হুড’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

প্রথমে বলেছিলেন, তিনি তাকালে অধীর প্রস্রাব করে ফেলবেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'ভালো ছেলে' অনুব্রত হুঙ্কার ছেড়েছিলেন অধীরকে আন্ডারপ্যান্ট পরিয়ে মুর্শিদাবাদে পাঠাবেন। অনুব্রত মণ্ডলের এই অশ্লীল আক্রমণের বিরোধিতায় মুর্শিদাবাদের 'রবীন হুড' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

অধীরবাবু অভিযোগ করেন, 'বাংলায় যে নোংরা কথার রাজনীতি করছেন দিদির ভাইয়েরা, তার মূল রয়েছেন তৃণমূল নেত্রী স্বয়ংই। তৃণমূলের নেতারা দলনেত্রীর শেখানো বুলিই আওড়াচ্ছেন। তিনি বলেন, এ জন্য আমি দোষ দিই না অনুব্রত মণ্ডলদের। বেয়াড়া নেতাদের শাসনে রাখতে হয়, দলনেত্রী তা করতে ব্যর্থ। তাই মুখে কোনও লাগাম নেই ওঁদের। ওঁদের সম্বন্ধে খুব বেশ না বলাই ভালো।'

দিদির শেখানো ‘বুলি’ আওড়ায় ভাইয়েরা,

অধীর চৌধুরীর কথায়, 'প্রতিদিন বিরোধী দলের নেতা-নেত্রীদের যে ভাষায় আক্রমণ করা হচ্ছে রাজ্যে, তার জন্য ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই। কিন্তু তিনিও নীরব। এত কিছুর পরও একটা কথাও বলছেন না তাঁর ভাইদের। এক সময় বলেছিলেন, পুলিশের মাথায় বোম মারো। তারপর অবশ্য একবার মুখ্যমন্ত্রীর বিবৃতি পাওয়া গিয়েছিল। তিনি বলেছিলেন, কেষ্ট খুব ভালো ছেলে। মাঝে-মধ্যে ওর মাথায় অক্সিজেন কম যায়। এবার এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী তাঁর 'ভালো ছেলে'কে নিয়ে স্পিকটি নট।'

উল্লেখ্য, বীরভূমের এক সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে তোপ দেগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, 'আমি অধীরবাবুর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মুর্শিদাবাদে গিয়ে সভা করে আসব, ক্ষমতা থাকলে তিনি আমার পাঞ্জাবি খুলে দিন। আর আমি চ্যালেঞ্জ দিচ্ছি, বীরভূমে আসুন, আমি আপনাকে আন্ডারপ্যান্ট পরিয়ে বাড়ি পাঠিয়ে দেব।' অনুব্রতর তোপের পাল্টা দিয়ে পুলিশ ছাড়া চলাফেরার চ্যালেঞ্জ দিয়েছিলেন অধীর। তারই পরিপ্রেক্ষিতে কু-কথার বর্ষণ হয়েই চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+