সবকিছুই তো উঠে গিয়েছে! মোদীর 'খবর নিয়েছি' টুইটের পরেই বিস্ফোরক দেশের প্রাক্তন রেলমন্ত্রী

দুর্ঘটনার কবলে Bikaner-Guwahati এক্সপ্রেস। ইঞ্জিনের পর থেকে ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। কার্যত লাইন থেকে অনেকটা দূর ছিটকে পড়েছে বগিগুলি। এমনকি বেশ কয়েকটি বগি একটির উপর আরেকটি উঠে গিয়েছে। কার্যত ভয়াবহ অবস্থা। কিন্তু কি করে

দুর্ঘটনার কবলে Bikaner-Guwahati এক্সপ্রেস। ইঞ্জিনের পর থেকে ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে। কার্যত লাইন থেকে অনেকটা দূর ছিটকে পড়েছে বগিগুলি। এমনকি বেশ কয়েকটি বগি একটির উপর আরেকটি উঠে গিয়েছে। কার্যত ভয়াবহ অবস্থা। কিন্তু কি করে ঘটল এত বড় দুর্ঘটনা? সেটাই বড় প্রশ্নের।

মোদী খবর নিয়েছি টুইটের পরেই বিস্ফোরক দেশের প্রাক্তন রেলমন্ত্রী

যদিও প্রাথমিক ভাবে লাইনে সমস্যার কারনে এই ঘটনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এমনকি লাইনে ক্র্যাক থাকতে পারে বলেও মত আধিকারিকদের। যদিও ইতিমধ্যে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রীও।

যদিও ঘটনাস্থলে রওনা হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘটনার বিস্তারিত তথ্য দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

টুইটে তিনি লেখেন, উদ্ধারকার্যের উপর নজর রাখা হচ্ছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য তিনি প্রধানমন্ত্রীকে দিয়েছেন বলেও ওই টুইটে উল্লেখ করেন রেলমন্ত্রী। আর এরপরেই ঘটনার বিবরণ তুলে ধরে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি।

একই সঙ্গে টুইটে প্রধানমন্ত্রী লেখেন, রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। পশ্চিমবঙ্গের রেল দুর্ঘটনার বিষয়ে তথ্য নিয়েছি। শোকাহত পরিবারদের পাশে রয়েছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করে সোশ্যাল মিডিয়াতে টুইট নরেন্দ্র মোদীর। অন্যদিকে এই ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।

তাঁর অভিযোগ, ট্রেন লাইনগুলির দিকে কোনও নজর নেই রেলের। দিনে দিনে অর্থ কমিয়ে দিচ্ছে রেলমন্ত্রক। আর সেই কারনে ব্যাপক ভাবে নিরাপত্তায় খামতি থেকে যাচ্ছে বলে অভিযোগ সাংসদের। শুধু তাই নয়, ঘটনার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত একের পর এক তোপ দাগেন তিনি।

প্রাক্তন রেলমন্ত্রী বলেন, বর্তমানে আলাদা করে রেলের বাজেট হয় না। এমনকি রেলের জন্যে যে আলাদা ব্যবস্থা ছিল সেটাও উঠে গেছে। ফলে এই ঘটনায় কার্যত মোদী সরকারের দিকেই আঙুল প্রদেশ কংগ্রেস সভাপতি। একই সঙ্গে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছেন অধীর চৌধুরী। একই সঙ্গে নিহতদের সমবেদনাও জানিয়েছেন।

অন্যদিকে ঘটনায় দুঃখজনক বলে টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর টুইটে দুর্ঘটনাগ্রস্থদের পাশে থাকার বার্তা দিয়েছেন। অন্যদিকে ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করার কাজ চলছে। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ।

এনডিআরএফের ডিজি অতুল কারওয়াল জানিয়েছেন, ১২টি কোচ লাইনচ্যুত হয়েছে। ৫০ জনেরও বেশি আহতকে উদ্ধার করা হয়েছে। এবং তাঁদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। এনডিআরএফের দুটি টিম উদ্ধারকাজ চালাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+