পরিযায়ীদের ফেরাতে কৃতিত্ব নিন, কিন্তু কাজ করতে দিন, মমতার কাছে আবেদন অধীরের
পরিযায়ীদের ফেরাতে কৃতিত্ব নিন, কিন্তু কাজ করতে দিন, মমতার কাছে আবেদন অধীরের
পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব কৃতিত্ব আপনারই হোক, আমায় শুধু কাজ করতে দিন। এদিন এক ভিডিও বার্তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে এমনটাই আবেদন করলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। তিনি দাবি করেন, এতে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই। তাঁর (মমতার) স্বার্থে, রাজ্যের স্বার্থে তাঁকে ব্যবহার করুন। এদিন এই আবেদন করেছেন অধীর।

সারা ভারত থেকেই ফোন
অধীর চৌধুরী বলেন, সারা ভারত থেকে পরিযায়ী শ্রমিক, ছাত্র, রোগী, আটকে পড়া মানুষেরা ফোনের পর ফোন করছেন। তাঁদের একটাই করুন আবেদন রাজ্যের ফেরার। অধীর চৌধুরীর অভিযোগ সেইসব মানুষগুলোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কুলোচুরি খেলছেন। মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্ট কী করতে চান, তা বলার আবেদন করলেন অধীর।

পরিযায়ীদের ফেরাতে নোডাল অফিসার না নিয়োগে প্রশ্ন
অধীর বলেন, যদি সদিচ্ছা থাকত, তাহলে অন্য রাজ্যের মতো নোডাল অফিসার নিয়োগ করা হত। পশ্চিমবঙ্গ থেকে রাজ্য ওয়ারি নোডাল অফিসার নিয়োগ করা হয়নি বলেও অভিযোগ করেন অধীর। পরিযায়ী শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আন্তরিক সেই প্রশ্নও তুলেছেন অধীর। কিন্তু সেইসব শ্রমিকরা এই রাজ্যের মানুষ। ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। মন্তব্য করেছেন অধীর।

কেন্দ্রে কাছে নেই পশ্চিমবঙ্গের তালিকা
অধীর চৌধুরী বলেন, কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের কারা ফিরতে চাল তাদের তালিকাই নেই। বাইরে থেকে পরিযায়ীদের আনলে রাজ্যে করোনা বেড়ে যাবে বলে মনে করছে রাজ্য প্রশাসন, মন্তব্য করেছেন তিনি। গাড়িতে তোলা কিংবা নামানোর পর স্বাস্থ্য পরীক্ষা করা ছাড়াও গ্রামের আইসিডিএস সেন্টার ও স্কুলগুলোতে সেইসব শ্রমিকদের রাখা যেতে পারে।

রাজ্যের আয় বাড়িয়েছে ওই শ্রমিকরা, তাও বিরূপ কেন
অধীর বলেন, এতদিন রাজ্যের বাইরে থেকে রাজ্যে টাকা পাঠিয়ে রাজ্যের আয় বৃদ্ধি করেছেন ওইসব শ্রমিকরা। কিন্তু এই সময়ে সেইসব শ্রমিকদের প্রতি বিরূপ কেন। প্রশ্ন করেছেন অধীর।

পরিযায়ী ফেরাতে সব কৃতিত্বই আপনার হোক
অধীর চৌধুরী বলেন, পরিযায়ীদের ফেরাতে সব কৃতিত্বই আপনার হোক। একজনও যদি ফিরে আসে সব কৃতিত্বই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, কারণ, সরকার অনুমতি না দিলে ফিরিয়ে আনা সম্ভব নয়। কংগ্রেস সাংসদদের প্রস্তাব, তাঁকে কাজে লাগানো হোক। সরকারের হয়ে পরিযায়ীদের ফেরাতে তিনি কাজ করতে চান বলে আবেদন করেছেন অধীর। দিল্লিতে তাঁকে যেন ব্যবহার করা হয়। আবেদন করেছেন তিনি।












Click it and Unblock the Notifications