কেন দেরি কলকাতায় বিমান চালু হতে, দিল্লি থেকে ফিরতে না পেরে আক্রমণে শান দিলেন অধীর চৌধুরী
কেন দেরি কলকাতায় বিমান চালু হতে, দিল্লি থেকে ফিরতে না পেরে আক্রমণে শান দিলেন অধীর চৌধুরী
ইদে যাতে রাজ্যের মানুষ আপনজনের কাছে পৌঁছতে না পারেন সেকারণে চক্রান্ত করে বিমান পরিষেবা পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার এমনই অভিযোগ করেছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। প্রসঙ্গত উল্লেখ্য আম্ফান তাণ্ডবের কারণে কলকাতায় বিমান ওঠানামা পিছিয়ে দেওয়া হয়েছে ২৮ মে পর্যন্ত। রাজ্য সরকারের অনুরোধেই এটা করা হয়েছে।

আধীরের আক্রমণ
গোটা দেশে আজ থেকে বিমান পরিষেবা চালু হলেও কলকাতা এবং বাগডোগরায় চালু হয়নি। এই নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি অভিযোগ করেছেন ইদের দিনে যােত রাজ্যের মানুষ আপনজনের কাছে পৌঁছতে না পারেন সেকারণেই এই চক্রান্ত করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার চায় না উৎসবে মানুষ ঘরে ফিরুক। এমনও অভিযোগ করেছেন তিনি।

ফিরতে পারলেন না অধীর
করোনা লকডাউনের কারণে দীর্ঘ তিন মাস ধরে দিল্লিতে আটকে রয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বিমান চালু হবেন জানতে পেরে তড়িঘড়ি টিকিট কেটেছিলেন তিনি। সব ঠিক ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয় কলকাতায় বিমান পরিষেবা শুরুর দিন। টিকিট কাটা থাকলেও ফিরতে ২৫ তারিখ ফিরতে পারেননি নিজের রাজ্যে। যার জেরেই রাজ্য সরকারের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ তিনি। তিনি আশা করেছিলেন ইদের দিন মুর্শিদাবাদে পৌঁছে যাবেন।

২৮ তারিখ খুব অল্প সংখ্য বিমান চলবে
করোনার মধ্যে আম্ফান তাণ্ডবে বিপর্যস্ত রাজ্য। পরিস্থিতি সামাল দিতে বিমান পরিষেবা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আবেদন মেনেই ২৮ তারিখ থেকে কলকাতায় বিমান ওঠানামার কথা ঘোষণা করে কেন্দ্র। শোনা যাচ্ছে ২৮ তারিখেও সীমিত সংখ্যক বিমান ওঠানামা করতে পারবে রাজ্যে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আম্ফানে বিপর্যস্ত রাজ্য
আম্ফানের তাণ্ডবে কলকাতা সহ রাজ্যের ৫ জেলা তচনচ হয়ে গিেয়ছে। এখনও স্বাভাবিক হয়নি কলকাতা সহ অদিকাংশ জেলার বিদ্যুৎ পরিষেবা। এই নিয়ে সিইএসসির সঙ্গে তুমুল তরজা শুরু হয়েছে রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে বিমান পরিষেবা শুরু হলে বিপদ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেকারণেই পিছিয়ে দিতে বলা হয় বিমান ওঠানামা।












Click it and Unblock the Notifications