মমতার জন্যই বাংলায় ১৮ আসন জিতেছে বিজেপি! রাজধর্ম প্রসঙ্গে সাফ কথা অধীর চৌধুরীর

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে গোটা দেশ সরগরম। সরগরম রাজ্যও। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গেই তাঁকে রাজধর্ম পালনের বার্তা দেন অধীর চৌধুরী।

নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে গোটা দেশ সরগরম। সরগরম রাজ্যও। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গেই তাঁকে রাজধর্ম পালনের বার্তা দেন অধীর চৌধুরী। অধীর এদিন মমতাকে নিশানা করেন বলেন, বাংলার মুখ্যমন্ত্রী বলছেন রাজধর্ম পালন করা উচিত। তাঁর মুখে এই কথা শুনে খুব ভালো লাগল। কিন্তু মুখ্যমন্ত্রী যদি আগে এই রাজধর্ম পালন করতেন তাহলে বাংলায় বিজেপি এত বাড়ত না।

মমতার জন্যই বিজেপির বাড়বাড়ন্ত

মমতার জন্যই বিজেপির বাড়বাড়ন্ত

অধীর বলেন, বাংলায় বিজেপি ১৮টি আসনে জিতছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। তাই দিদিকে বলব, আর দেরি না করে আপনি রাজধর্ম পালন করতে শুরু করুন। অধীরের কথায়, বাংলায় বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে আপনি ভোট করেছেন। বিজেপির জমানায় আপনি মন্ত্রীও ছিলেন।

ক্ষমা চান মমতা, বার্তা অধীরের

ক্ষমা চান মমতা, বার্তা অধীরের

অধীরের কথায়, যদি এতটুকু নীতি-আদর্শ থাকে বাংলার তৃণমূল দলটার মধ্যে তাহলে বিজেপির সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য ক্ষমা চাওয়া উচিত। বলুন, বিজেপির সঙ্গে জোট করে আপনি অন্যায় করেছিলেন। উল্লেখ্য, মমতা পার্ক সার্কাসের ময়দানের সভায় বলেন, এখন অটলবিহারী বাজপেয়ী বেঁচে থাকলে রাজধর্ম পালনের কথা বলতেন নরেন্দ্র মোদীকে।

‘আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেখাক’

‘আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেখাক’

নাগরিকত্ব ও সংশোধনী আইন বিতর্কে এদিন মোদীকে একহাত নিয়ে অধীর চৌধুরী বলেন, বিজেপির ক্ষমতায় থাকলে আমাকে বাংলাদেশে পাঠাক। আমি সগর্বে ঘোষণা করছি আমার বাবা-ঠাকুরদা উভয়েই বাংলাদেশের মানুষ। এরপর আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেখাক বিজেপি। মোদী-শাহকে এভাবেই ওপেন চ্যালেঞ্জ দেন অধীর।

বিজেপি ধর্মের নামে দেশ চালাচ্ছে

বিজেপি ধর্মের নামে দেশ চালাচ্ছে

বিজেপিকে নিশানায় অধীর চৌধুরী বলেন, বিজেপি ধর্মের নামে দেশ চালাতে চাইছে। বাকি সম্প্রদায়ের সঙ্গে মুসলমানকে আলাদা করে দিতে চাইছে বিজেপি। বিভাজনের নীতি গ্রহণ করেছে তারা। মোদী-শাহকে নিশানায় তিনি বলেন, মনে রাখতে হবে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্রে বিশ্বাসী একটি দেশে। মানুষের এই বিশ্বাস ভেঙে দিতে চাইছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+