সিপিএমকে ফের জোট বার্তা অধীর চৌধুরীর! আবারও নবাব-গড়ে ভোটের দামামা বেজেছে

লোকসভা ভোটের পঞ্চম দফা শেষ হয়েছে। আর মাত্র দু-দফার নির্বাচন বাকি। অধীর-গড়ে লোকসভা ভোট হয়ে গেলেও, পুনরায় ভোটের দামামা বেজেছে। এবার উপনির্বাচন।

লোকসভা ভোটের পঞ্চম দফা শেষ হয়েছে। আর মাত্র দু-দফার নির্বাচন বাকি। মুর্শিদাবাদের রবিনহুড অধীর চৌধুরীর গড়ে লোকসভা ভোট হয়ে গেলেও, পুনরায় ভোটের দামামা বেজেছে। এবার উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে আবারও জোট বার্তা দিলেন অধীর চৌধুরী। তিনি চান নওদা কেন্দ্রে জোটবদ্ধ হয়ে লড়ুক সিপিএম ও কংগ্রেস।

সিপিএমের সঙ্গে জোট বেঁধে

সিপিএমের সঙ্গে জোট বেঁধে

লোকসভা নির্বাচনে বহু চেষ্টা করেও জোট হয়নি। যদিও বহরমপুর কেন্দ্রে অধীর চৌধুরীকে পরোক্ষে সমর্থন করেছিল সিপিএম। এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত নওদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সিপিএমকে পাশে চাইলেন অধীর। তিনি চান, সিপিএমের সঙ্গে জোট বেঁধে লড়তে।

তৃণমূলের চ্যালেঞ্জ

তৃণমূলের চ্যালেঞ্জ

বছর দুয়েক আগেও মুর্শিদাবাদ কংগ্রেস বিশেষ করে অধীর চৌধুরীর শক্ত ঘাঁটি বলে পরিচিত ছিল। এখনও অধীর চৌধুরী মুর্শিদাবাদের শেষ কথা কি না, তা জানা যাবে ২৩ মে। তৃণমূল কংগ্রেস এই জেলা থেকে অধীরের নাম ও নিশান মুছে ফেলতে তৎপর। সেইমতোই তৃণমূল জাল বিছিয়েছে।

উপনির্বাচনেও জোট চান

উপনির্বাচনেও জোট চান

আর অধীর চৌধুরী চাইছেন সিপিএমের সঙ্গে জোটবদ্ধ হয়ে তৃণমূলকে এই জেলায় ঠেকাতে। উল্লেখ্য, এই কেন্দ্রে কংগ্রেসের বিধায়ক ছিলেন আবু তাহের খান। তিনি লোকসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগদান করেন। এবার তিনিই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তৃমমূল কংগ্রেসের প্রার্থী। তাঁর কেন্দ্রেই এবার উপনির্বাচন হবে।

সিপিএমের সাহায্য চান অধীর

সিপিএমের সাহায্য চান অধীর

সংখ্যালঘু অধ্যুষিত নওদা বিধানসভায় এবার কংগ্রেস প্রার্থী করেছে সুনীল মণ্ডলকে। এই কেন্দ্রে নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি সাহাবুদ্দিন মোল্লার নাম ছিল। তাঁকে প্রার্থী না করায় একাংশের ক্ষোভ রয়েছে। এই অবস্থায় নিজের প্রার্থীকে জিতিয়ে আনতে এবার সিপিএমের সাহায্য চাইলেন অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+