বাম-কংগ্রেস জোটই বাংলার মানুষকে পথ দেখাবে, বললেন অধীর
বাম-কংগ্রেস জোটই বাংলার মানুষকে পথ দেখাবে, বললেন অধীর
রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে পরাজয়ের পরও বাম-কংগ্রেস জোটের প্রতি পূর্ণ আস্থা রাখলেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। বললেন, বাম-কংগ্রেস জোটই বাংলার মানুষকে পথ দেখাবে। এই জোটকে টিকিয়ে রাখা দরকার বলে মনে করেন রাজ্যের দুদে কংগ্রেস সাংসদ।

অধীর চৌধুরীর কথায়, রাজ্যে বিকল্প বা অল্টারনেটিভ শক্তি হিসেবে উত্থান ঘটবে বাম-কংগ্রেস জোটের। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে গত লোকসভা ভোটে একটি হাওয়াতেই বিজেপি এতগুলো আসন পেয়েছিল। বিজেপির এই হওয়ার পিছনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় অবদান ছিল বলে দাবি কংগ্রেসের লোকসভার নেতার।
অধীর চৌধুরীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং পুলিশের সন্ত্রাসে রাজ্যের সাধারণ মানুষ দিশেহারা হয়ে বিজেপির দিকে গিয়েছিল। সেটুকু বাদ দিলে বাংলায় বিজেপি কোনও দিন ক্ষমতায় ছিল না এবং থাকবে না বলেও দাবি করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। পশ্চিমবঙ্গের মাটিতে কোনও সাম্প্রদায়িক শক্তির জায়গা হবে না বলে চ্যালেঞ্জের সুরে বলেছেন অধীর চৌধুরী।












Click it and Unblock the Notifications