বিজেপির ছেলেরাই মাথা ফাটিয়ে দিল ‘হিংসার নায়ক’ অর্জুনের! চাঞ্চল্যকর দাবি পুলিশের

নিজের দলের ছেলেদের হাতেই মার খেয়ে গেলেন অর্জুন সিং। এলাকায় হিংসা ছড়ানোর নায়ক বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফাটিয়েছে দলেরই কর্মীরা।

নিজের দলের ছেলেদের হাতেই মার খেয়ে গেলেন অর্জুন সিং। এলাকায় হিংসা ছড়ানোর নায়ক বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের মাথা ফাটিয়েছে দলেরই কর্মীরা। দলের কর্মীদের ছোঁড়া ইট-পাথরের আঘাতে তাঁর মাথা ফাটে বলে সাফাই পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিংয়ের। অর্জুন সিং ইস্যুতে শাসক দলের নেতার সুর পুলিশ কর্তার গলায়।

বিজেপির ছেলেরাই মাথা ফাটিয়ে দিল ‘হিংসার নায়ক’ অর্জুনের! চাঞ্চল্যকর দাবি পুলিশের

মুকুল রায় একটা সময় অভিযোগ করেছিলেন, জ্ঞানবন্ত সিং একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। সেই তিনিই সাফাই গাইছেন মমতার দল তথা সাসকের হয়ে, এটাই স্বাভাবিক। রবিবারের দিনভার হিংসার পর সাংসদের মাথা ফাটানোর ঘটনায় সোমবার নবান্নে দাঁড়িয়ে এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং বলেন, অর্জুনই হিংসার নায়ক।

তাঁর কথায়, ফিডার রোডে রবিবার সকালে গন্ডগোলের নায়ক ছিলেন অর্জুন-পুত্র বিধায়ক পবন সিং। তারপর যাবতীয় ঘটনা ঘটেছে অর্জুন সিংয়ের নেতৃত্বে। এলাকায় সকাল থেকে বারবার উত্তপ্ত হয়েছে। কখনও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অর্জুন, কখনও নেপথ্যে থেকে ইন্ধন জুগিয়েছেন। খোদ পুলিশের মুখে সাংসদ অর্জুন সিংকে নিয়ে এমন চাঞ্চল্যকর অভিযোগ।

পুলিশ এমনও জানায়, অর্জুন সিংয়ের সমর্থকরাই ইট-পাটকেল ছুঁড়ল। আর মাথা ফাটল তাঁদের নেতার। পুলিশ কখনও মাথায় আঘাত করে না। পুলিশ মারলে গায়ে মারে। ফলে পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ ডাহা মিথ্যা। অর্জুন সিংয়ের গাড়িতে ভাঙচুরের অভিযোগ তোলা হয় তৃণমূলের বিরুদ্ধে। তাতেই হিংসার সূত্রপাত। যার জেরে আগুন জ্বলছে বারাকপুরে, মাথা ফেটেছে খোদ সাংসদেরই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+