অপরাধীদের পাতাল থেকে খুঁজে বের করে আনব! মুর্শিদাবাদের আপডেট জানিয়ে বড় বার্তা জাভেদ শামিমের
Murshidabad Violence: নতুন করে কোনও অশান্তির ঘটনা ঘটেনি গত ৩৬ ঘণ্টায়। শান্ত রয়েছে উপদ্রুত এলাকায়। এমনকী পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলেও এদিন দাবি করলেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম (Jawed Shamim, ADG (Law & Order)।
একই সঙ্গে তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, কোনও অপরাধী ছাড় পাবে না। কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ মানুষ জাত্যে কোনও গুজবে না কান দেন সেই বার্তাও এদিন দেন এডিজি (আইনশৃঙ্খলা)। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে আজ সোমবারও মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে।

Murshidabad Violence: উত্তপ্ত এখনও মুর্শিদাবাদ
গত কয়েকদিন ধরে লাগাতার অশান্ত মুর্শিদাবাদের সামসেরগঞ্জ সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার পর্যন্ত বন্ধ রয়েছে ইন্টারনেট। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক শীর্ষ পুলিশ আধিকারিক বর্তমানে সে জেলায় আছেন। উত্তেজনাপূর্ণ বিভিন্ন এলাকাায় ঘুরছেন তাঁরা। এরিয়া ডোমিনেশনের কাজ চলছে। অন্যদিওকে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীও কাজ করছে। বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরাও রাস্তায় নেমে বিভিন্ন এলাকাকে শান্ত করার কাজ করছেন।
Murshidabad Violence: কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি
জাভেদ খান বলেন, নতুন করে কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। একই সঙ্গে উস্কানি সহ একাধিক অপরাধমূলক কাজের জন্য এখনও পর্যন্ত ২০০ জনকে গেফতার করা হয়েছে বলে জানান। তবে এদিন আরও এক বিস্ফোরক দাবি করে এডিজি (আইনশৃঙ্খলা)- বলেন, কোনও ঘটনা না জেনে বাইরের রাজ্য থেকে গুজব ছড়ানো হচ্ছে। গুজব বন্ধ করতেই উপদ্রুত এলাকাগুলিতে ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের ভূমিকার কথাও বলেন। জানান, এক্ষেত্রে স্থানীয়দের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাস্থলে পুলিশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা আছেন। গোটা পরিস্থিতি নজর রাখা হচ্ছে।
অন্যদিকে যারা অপরাধী, অপরাধের সঙ্গে যুক্ত কাউকে ছাড়া হবে না। প্রয়োজনে পাতাল খুঁড়ে নিয়ে আসার হুঁশিয়ারি এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম (Jawed Shamim, ADG (Law & Order)। তাঁর দাবি, কাউকে ছাড়া হবে না। সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। একই সঙ্গে নতুন করে যাতে এলাকা অশান্ত না হয় সেজন্য সতর্ক পুলিশ, বার্তা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের।
#WATCH | West Bengal: Flag march by security personnel in Dhuliyan town of Jangipur subdivision of Murshidabad district. Security personnel deployed here days after violence broke out in Jangipur during protest against Waqf Amendment Act. pic.twitter.com/zAMSisDQAm
— ANI (@ANI) April 14, 2025
ঘরছাড়াদের ফেরানোর ব্যবস্থা
ঘটনার আতঙ্কে এলাকার বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়েছেন। গঙ্গা পেরিয়ে ও পারে মালদহের বৈষ্ণবনগর সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেন। এদিন সেই প্রসঙ্গেও বার্তা দেন জাভেদ শামিম। বলেন, ঘরছাড়াদেরদ দ্রুত ফেরানোর ব্যবস্থা করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধীরে ধীরে অনেকে ফিরতেও শুরু করেছেন। বাকিদেরঅন ফেরানোর ব্যবসদথা করা হবে বলে দাবি।












Click it and Unblock the Notifications