প্রয়াত স্বর্ণযুগের অভিনেত্রী সুমিতা সান্যাল, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর
প্রয়াত অভিনেত্রী সুমিতা সন্যাল, দেশপ্রিয় পার্কের বাড়িতে তাঁর জীবনা বসান হয়।
প্রয়াত অভিনেত্রী সুমিতা সান্যাল, দেশপ্রিয় পার্কের বাড়িতে তাঁর জীবনাবসান হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

সত্যজিত রায়ের 'নায়ক' থেকে শুরু করে একাধিক বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি। বাংলা ছবিতে উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের পাশপাশি, বলিউডে অমিতভ বচ্চনের সঙ্গেও তিনি অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলার অভিনয় জগত।
১৯৪৫ সালের ৯ অক্টোবর দার্জিলিং -এ জন্ম হয় তাঁর। খোকাবাবুর 'প্রত্যাবর্তন' ছবি দিয়ে তাঁর অভিনয় জীবনে পদার্পণ। প্রায় ৪০ টির মতো বাংলা ছবিতে অভিয় করেছেন সুমিতা দেবী। উল্লেখ্য, বামলা ছবি 'কূহেলী' -তে তাঁর অভিনয় মন কাড়ে অনেকেরই। ১৯৭০ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে 'আনন্দ' ছবিতে অভিনয় করেন সুমিতা সান্যাল। এছাড়াও 'সাগিনা মাহাতো' ছবিতে তিনি প্রখ্যাত বলিউড অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে অভিনয় করেন।












Click it and Unblock the Notifications