বিজেপিতে গিয়ে মোহভঙ্গ বাংলার জনপ্রিয় অভিনেত্রীর, তোপ দেগে কয়েকমাসেই ছাড়লেন গেরুয়া শিবির

মোহভঙ্গ তিনমাসেই, বিজেপির বিরুদ্ধে তোপ দেগে শিবির ছাড়লেন জনপ্রিয় অভিনেত্রী

বিজেপির বিরুদ্ধে একরাশ তোপ দেগে গেরুয়া শিবির ছাড়লেন টলিউড তথা টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়। লোকসভা ভোটের পর টলিউড ও টেলি সিরিয়ালের এক ঝাঁক অভিনেতা-অভিনেত্রী যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু সিএএ প্রণয়ন ও দিল্লির বীভৎস হিংসার পর মোহভঙ্গ হয়েছে অনেকের। তাঁদের মধ্যেই ভাঙন ধরে গেল এবার।

বিজেপি শিবিরে ভাঙন

বিজেপি শিবিরে ভাঙন

কয়ে্কদিন আগে আর্টিস্ট ফোরামের নির্বাচনে মুথ থুবড়ে পড়েছে বিজেপি শিবির। বেশ কিছু অভিনেত্রীর যোগদানে এবার টলিউডের ভোট দু-ভাগ হয়েছিল। কিন্তু ভোট ময়দানে সুবিধা করতে পারেনি বিজেপি। সেই পর্বের পর বিজেপি শিবিরে ভাঙন ধরিয়ে বেরিয়ে এলেন সুভদ্রা মুখোপাধ্যায়।

বিজেপিতে এসে তিক্ত অভিজ্ঞতা

বিজেপিতে এসে তিক্ত অভিজ্ঞতা

বিজেপি ত্যাগ করার কথা বলে তিনি জানান, বর্তমান পরিস্থিতি তাঁকে গেরুয়া শিবির ছাড়তে বাধ্য করছে। বিজেপিতে এসে তিনি তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি দেখেই এই সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, যে দলে কপিল মিশ্র, অনুরাগ ঠাকুরদের মতো সদস্য রয়েছেন, সেই দলে থাকার অভিপ্সা নেই আমার।

আশাই বৃথা, দলত্যাগ সুভদ্রার

আশাই বৃথা, দলত্যাগ সুভদ্রার

বিজেপির সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়ে জানান, দ্বিতীয়বার মোদী সরকার বিপুল জনাদেশ নিয়ে ক্ষমতায় আসার পর বিজেপির প্রতি আস্থা জন্মেছিল। কিন্তু এই কদিনেই বুঝে গিয়েছি, তাঁর আশা বৃথা। তিনি যে আশা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাঁর সেই আশা এ দলে থেকে বাস্তবায়িত হবে না।

গুডবাই বিজেপিকে, প্রশ্নে সুরক্ষা

গুডবাই বিজেপিকে, প্রশ্নে সুরক্ষা

তিনি বলেন, বেশ কিছু দিন ধরেই বিজেপির অবস্থান নিয়ে ক্ষোভ জমা হচ্ছিল। সেই সাম্প্রতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে আর দেরি করিনি। গুডবাই জানিয়ে দিয়েছি বিজেপিকে। দিল্লিতে যা হচ্ছে, তা যে কাল বাংলায় হবে না, তার নিশ্চয়তা কোথায়।

ক্ষোভ একা সুভদ্রার নয়, আরও আছেন

ক্ষোভ একা সুভদ্রার নয়, আরও আছেন

বিজেপির প্রতি এই ক্ষোভ একা সুভদ্রার নয়, অন্য অনেকের মনেই দানা বেঁধেছে। বহু তারকাই ক্ষুব্ধ। সুভদ্রার পর তাই এই ক্ষোভের আগুনে ভেঙে তছনছ হয়ে যেতে পারে বিজেপি শিবির। যে কোনওদি্ন বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে পারে অন্য অভিনেতা-অভিনেত্রীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+