সাপের ছোবলে মৃত্যু ‘মা মনসা’র, মঞ্চে জীবন্ত বিষধর সাপ নিয়ে যাত্রপালায় করুণ পরিণতি

কোচবিহারের পর উত্তপ ২৪ পরগনা। মঞ্চে জীবন্ত সাপ নিয়ে মনসামঙ্গল পালা চলাকালীন অসাবধানবশত সাপের ছোবলে মৃত্যু হল ‘মা মনসা’র।

মঞ্চে জীবন্ত সাপ নিয়ে মনসামঙ্গল পালা চলছিল। তখনই অসাবধানবশত সাপের ছোবলে মৃত্যু হল 'মা মনসা'র। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ওঝার এক রোখা মানসিকতার জন্যই যাত্রাশিল্পীর করুণ পরিণতি হল বলে অভিযোগ। যাত্রাশিল্পীদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সাপের ছোবলে মৃত্যু ‘মা মনসা’র, মঞ্চে জীবন্ত বিষধর সাপ নিয়ে যাত্রপালায় করুণ পরিণতি

মনসা পুজো উপলক্ষে উত্তর ২৪ পরগনায় হাসনাবাদে আসর বসেছিল যাত্রাপালার। মনসামঙ্গল যাত্রাপালা তখন জমে উঠেছে তখনই ঘটে বিপত্তি। জ্যান্ত বিষধর সাপ হাতে জড়িয়ে অভিনয় করার সময় সাপের ছোবল খান অভিনেত্রী। এরপর ঘটনাস্থলে উপস্থিত এক ওঝা ঝাড়ফুঁক শুরু করেন।

অভিযোগ, প্রায় চারঘণ্টা আটকে ওই যাত্রাশিল্পীকে ঝাড়ফুঁক করা হয়। কিন্তু কোনও সুরাহা হয়নি। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এইভাবে বিনা চিকিৎসায় যাত্রাশিল্পীর মৃত্যুর ঘটনায় বিজ্ঞান মঞ্চ সরব হন কুসংস্কারের বিরুদ্ধে। বিজ্ঞান মঞ্চের পক্ষে জানানো হয়, ওতগুলো মানুষ উপস্থিত ছিল, তবু সর্পদ্রষ্ট মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হল না, তিনি কোনও চিকিৎসা পেলেন না। যে সময় ছিল চিকিৎসা পেলে তিনি বেঁচে যেতেন।

চিকিৎসায় দেরি হওয়ায় কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের চিকিৎসকরা। গ্রামবাসীদেরও অভিযোগ, হাসপাতালে নিয়ে গেলে ওই অভিনেত্রীকে বাঁচানো যেত হয়তো। আমরা চেয়েছিলাম হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু ওঝা কিছুতেই তাঁকে নিয়ে যেতে দেননি। সাপের ছোবল খাওয়ার পর ওই ওঝা একটা শিকড় বেঁধে দিয়েছিলেন, একটি পাতাও খাওয়ান। তারপর তাঁকে মন্দিরে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক চলে। কিন্তু শেষ রক্ষা হল না। চিকিৎসা না পেয়ে মারা গেলেন যাত্রাশিল্পী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+