ফের অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইনস্টাতে ছবি দিয়ে কী জানালেন সাংসদ
ফের অসুস্থ অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইনস্টাতে ছবি দিয়ে কী জানালেন সাংসদ
ফের অসুস্থ অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। নিজের ইনস্টাপোস্টে জানিয়েছেন সেখবর। বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে ছবিও শেয়ার করেছেন সাংসদ। করোনার ভুয়ো টিকাকাণ্ডের পরেও অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি। সেসময়ও অনুরাগীদের আস্বস্ত করেছিলেন অভিনেত্রী। এবারও তাই করেছেন তিনি। ইনস্টাগ্রামে ছবি দিয়ে মিমি লিখেছেন জ্বর হয়ছে। তবে কোভিড নেগেটিভ আমি।

অসুস্থ মিমি
করোনার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পর দ্বিতীয়বার অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ইনস্টাতে নিজের ছবি দিয়েছেন তিনি। সেখােনই লিখেছেন জ্বর হয়েছে তাঁর। তবে আশঙ্কার কিছু নেই আরটিপিসিআর টেস্টে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে জ্বর রয়েছে। তাই কোথাও বেরোতে পারছি না। শ্যুটিংয়েও যেতে পারছি না। গোটা দিনটা মাটি হয়ে গেল।

ভুয়ো ভ্যাকসিন মিমিকে
কসবায় দেবাঞ্জনের করোনা ভ্যাকসিন শিবির থেকে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছিল মিমি চক্রবর্তীকে। মিমি নিজে সেই শিবিরের উদ্বোধনে গিয়েছিলেন। কিন্তু তার কোনও রেজিস্ট্রেশন না আসায় সন্দেহ হয়। এই নিয়ে পুরসভাকে জানান তিনি। তারপরেই তৎপর হয় কলকাতা পুলিশ এবং পুরসভা। ফাঁস হয়ে যায় দেবাঞ্জনের ভুয়ো ভ্যাকসিন কাণ্ড।

অসুস্থ মিমি
ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি। একদিকে মানসিক চাপ এবং যে ইনজেকশন ভ্যাকসিনের নামে দেওয়া হয়েছিল তার কারণেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। িচকিৎসকের পরামর্শ নিতে হয়েছিল মিমিকে। যদিও পরে সুস্থ হয়ে কাজে ফেরেন অভিনেত্রী। তবে সেই ইনজেকশনের কারণে ফের তিনি অসুস্থ হয়ে পড়লেন কিনা তা স্পষ্ট জানা যায়নি। অভিনেত্রীও এই নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড
মিমি চক্রবর্তীকে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার পরেই ফাঁস হয় দেবাঞ্জন দেবের ভুয়ো ভ্যাকসিন চক্র। পুরসভার আধিকারিকদের সই জাল করে এমনকী পুরসভার হলগ্রাম চুরি করে একাধিক ব্যক্তিকে নিয়োগ করেছিলেন দেবাঞ্জন দেব। এই ঘটনায় কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।












Click it and Unblock the Notifications