বিজেপিতে যোগ রুদ্রনীলের! কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গে 'বেসুরো' অভিনেতার বৈঠক ঘিরে জল্পনা
অভিনেতা রুদ্রনীল ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা আরও বাড়ল। কারণ গতকাল তাঁর সঙ্গে দেখা করেন শঙ্কুদেব পণ্ডা। গতকাল গভীর রাতে শহরের একটি পাঁচতারা হোটেলে রুদ্রনীল ঘোষ ও শঙ্কুদেব পণ্ডার মধ্যে বৈঠক হয়। দীর্ঘক্ষণ কথা হয় দু'জনের মধ্যে। গতকাল রুদ্রনীলের জন্মদিনও ছিল। শঙ্কুদেব পণ্ডা তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান।

কৈলাশের সঙ্গে বৈঠক করবেন রুদ্রনীল
জানি গিয়েছে এই বৈঠকে রুদ্রনীলকে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে বসানোর জন্যে রাজি করান শঙ্কুদেব। এই বিষয়ে পরবর্তীতে অবশ্য শঙ্কুদেব বলেন, 'এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ। রুদ্রনীলের জন্মদিন ছিল। তাই আমি তাঁকে শুভেচ্ছা জানাই। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। উনি একজন অভিনেতা। তাই তাঁর সঙ্গে দেখা করা।'

বিজেপিতে যোগ দিচ্ছেন রুদ্রনীল?
জন্মদিন উপলক্ষ্যে রুদ্রনীলের জন্য ফুল নিয়ে যান শঙ্কুদেব পণ্ডা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি। অনেকেই বলছেন, তৃণমূলে অনেকদিন ধরেই একঘরে রুদ্রনীল। কয়েকটি বিষয়ে প্রকাশ্যে তৃণমূলের বিরোধিতাও করতে দেখা গিয়েছে তাঁকে। তাই এবার কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকের পর জল্পনা শুরু হয়েছে তিনি কি তাহলে বিজেপিতে যোগ দিচ্ছেন?

জন্মদিনটা একটু অন্য রকমভাবে কাটান রুদ্রনীল
এবার জন্মদিনটা একটু অন্য রকমভাবে কাটান রুদ্রনীল ঘোষ। বন্ধুদের সঙ্গে নয়, দুঃস্থ বাচ্চাদের সঙ্গেই দিনটি পালন করলেন তিনি। তাদের সঙ্গে কেক কেটে, তাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন। আর সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তার ক্যাপশনে লেখেন, 'আজ আমার জন্মদিন। এবার সেটা একটু অন্য বন্ধুদের সাথে কাটালাম। যাঁরা আজ শুভেচ্ছা পাঠিয়েছেন তাদের সবাইকে ভালবাসা।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications