'বনি টাকা নিয়েছে কিনা জানি না, আমি নিইনি', প্রেমিকের ইডি জেরা এড়িয়ে গেলেন কৌশানী
বনি টাকা নিয়েছে কিনা জানা নেই তবে তিনি যে টাকা নেননি সেটা জানিয়েছেন কৌশানী
কুন্তল ঘোষের কাছে টাকা নিয়েছেন। ইডির কাছে স্বীকার করেছেন অভিনেতা বনি। কুন্তলের একাধিক ইভেন্টে তিনি কাজ করেছেন। তার পারিশ্রমিক হিসেবে সেই টাকা এবং গাড়ি তিনি নিয়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু তাঁর বান্ধবী বনির এই ইডি জেরা প্রসঙ্গ সপাটে এড়িয়ে গিয়েছেন। অভিনেত্রী কৌশানি বলেছে তিনি এইসব কিছুই জানেন না। তবে তিনি নিজে কোনও টাকা নেননি।

কুন্তলকে জেরা করে এবং তাঁর নথি খতিয়ে দেখে টলিউড যোগ পেয়েছে ইডি। তারপরেই অভিনেতা বনিকে তলব করা হয়। অভিনেতা বনিকে তিনি টাকা দিয়েছিলেমন কুন্তল। বনিকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। অভিনেতা বনি স্বীকার করে নিয়েছেন যে তিনি কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন। এবং সেই কাজের পারিশ্রমিক হিসেবে টাকা নিয়েছেন। শুধু অভিনেতা বনি নন টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে। এমনকি টলিউডের একাধিক মডেলের সঙ্গেও কুন্তলের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।
অভিনেতা বনির বান্ধবী কৌশানি কিন্তু পুরো বিষয়টাই এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন বনি টাকা নিয়েছিল কিনা সেটা তাঁর জানা নেই। তবে কোনও টাকা তিনি নিজে নেন না। বনির বান্ধবী অথচ কুন্তল তাঁকে গাড়ি দিয়েছিলেন কিনা সেটা জানা নেই। কৌশানির দাবি বনির পুরো কাজকর্মই তাঁর মা দেখাশোনা করেন। তাই এই নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। এক কথায় বনির ইডি জেরা কুন্তলের সঙ্গে যোগ পুরোটাই তিনি এড়িয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications