গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের ডাকে হাজিরা দেবের, নিজাম প্যালেসে পৌঁছলেন অভিনেতা সাংসদ

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের ডাকে হাজিরা দেবের, নিজাম প্যালেসে পৌঁছলেন অভিনেতা সাংসদ

অভিনেতা দেবকে জেরা সিবিআইয়ের। নোটিস অনুযায়ী সকালেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিনেতা সাংসদ। সকাল ১১টা নাগাদ নিজের গাড়িতেই নিজাম প্যালেসে পৌঁছেছেন তিনি। গাড়ি থেকে নেমে সোজা তিনি পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের দফতরে। গত সপ্তাহেই তাঁকে গরু পাচার কাণ্ডের তদন্তে তলব করেছিস সিবিআই

গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের ডাকে হাজিরা দেবের, নিজাম প্যালেসে পৌঁছলেন অভিনেতা সাংসদ

গরুপাচার কাণ্ডে বার গতি বাড়াচ্ছে সিবিআই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়কের পর এবার অভিনেতা সাংসদ দেবকেও তলব করেছিলেন তদন্তকারীরা। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। সিবিআইয়ের নোিটস মতই ঠিক সকাল ১১টায় নিজাম প্যালেসে হাজির হন দেব। তাঁর পরনে ছিল হালকা নীল রঙের শার্ট। মুখে মাস্ক পরেছিলেন অভিনেতা। নিজের গাড়ি েথকে নেমে সোজা নিজাম প্যালেসে ঢুকে যান তিনি।

সূত্রের খবর, গরু পাচার কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত এনামুল হককে জেরার সময় উঠে এসেছিল অভিনেতা দেবের নাম। এছাড়াও বেশ কয়েকজন সাক্ষীর বয়ানে তৃণমূল সাংসদ দেবের নাম উঠে আসে। তার প্রেক্ষিতেই অভিনেতা সাংসদ দেবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কীভাবে এনামুলের সঙ্গে দেবের যোগাযোগ তৈরি হল সেটাই জেরা করে জানতে চাইছে সিবিআই। জানা গিয়েছে দেবকে জেরার সবটাই ভিডিও রেকর্ডিং করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য দেবের পাশাপাশি এই ঘটনার তদন্তে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও তলব করেছে সিবিআই। তাঁকে ভোট পরবর্তী হিংসা মামলাতেও তলব করা হয়েছে। সেক্ষেত্রে হাইকোর্টের রক্ষা কবচ পেয়েছেন অনুব্রত মণ্ডল। সিবিআই তাঁকে েজরা করলেও গ্রেফতার করতে পারবেন না বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

গত ২৪ জানুয়ারি গরু পাচার কাণ্ডের মূল চক্রী ব্যবসায়ী এনামুল হককে জামিনে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২০ সালে ঠিক বিধানসভা ভোটের আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন এনামুল। প্রায় ২ বছর কারাবন্দি ছিলেন তিনি। জামিন চলাকালীনও তাঁকে হাজিরা দিতে হয়েছে। সেসময়ই অভিনতা দেব সহ একাধিক প্রথম সারির নেতার নাম করেছেন এনামুল। প্রসঙ্গত উল্লেখ্য গরুপাচার কাণ্ডের তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ককেও জেরা করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+