'প্রমাণ থাকলে ED-CBI-র কাছে যাক', হিরণকে প্রকাশ্যে চ্যালেঞ্জ অভিনেতা দেবের
বিজেপি নেতা অভিনেতা হিরণকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেতা দেব। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেছেন , যদি প্রমাণ থাকে তো সরাসরি ইডি সিবিআইয়ের কাছে যাত। গোয়েন্দাদের কাছেও অত তথ্য নেই যা ওঁর কাছে রয়েছে। এর আগে বিজেপি নেতা হিরণ অভিযোগ করেছিলেন কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের কাছ থেকে টাকা নিয়ে ছবি তৈরি করেন দেব। এমনই অভিযোগ করেছিলেন তিনি।

বিজেপি নেতা হিরণ অভিযোগ করেছেন এনামূল হকের টাকা নিয়ে সিনেমা তৈরি করতেন অভিনেতা দেব। এই নিয়ে। ইতিমধ্যেই দেবকে ডেকে কয়েক দফায় জেরা করেছেন ইডি। তারপরেই আবার হিরণ অভিযোগ করেছিলেন, টলিউডে বেশিরভাগ সিনেমাতেই গরুপাচার এবং কয়লা পাচারের টাকা ব্যবহার করা হয়।
সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার কুন্তল ঘোষ, অয়ন ঘোষকে গ্রেফতার করার পর একের পর এক টলিউড যোগ মিলেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন নিয়োগ দুর্নীতির কালো টাকা ব্যবহার করা হয়েছে টলিউডে। কুন্তল ঘোষের একাধিক ইভেন্ডে কাজ করছেন অভিনেতা বনি সেনগুপ্ত। তাঁকে জেরা করেছে ইডি। দুই দফায় তাঁকে জেরা করা হয়েছে। টলিউডে সিনেমাতেও নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
তারপরেই হিরণ অভিনেতা দেবের বিরুদ্ধে এই অভিযোগ করেন। কিন্তু প্রথমে এই নিয়ে কোনও কথা বলতে চাননি অভিনেতা দেব। তারই মধ্যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করায় তাঁর ছবি নন্দনে মুক্তি পেতে দেওয়া হয়নি বলে রাজনীতি শুরু হয়েছিল তারপরেই দেবের বিরুদ্ধে নানা জল্পনা শুরু হয়। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন দেব।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications