ক্যানিংয়ে অ্যাসিড হামলায় আক্রান্ত দুই ছাত্রী, এক ছাত্রীর চোখ নষ্টের সম্ভাবনা

আবার অ্যাসিড হামলা এ রাজ্যে। টিউশন সেরে ফেরার পথে দুই ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ল এক দুষ্কৃতী।

দক্ষিণ ২৪ পরগনা, ২২ ডিসেম্বর : আবার অ্যাসিড হামলা এ রাজ্যে। টিউশন সেরে ফেরার পথে দুই ছাত্রীর মুখে অ্যাসিড ছুড়ল এক দুষ্কৃতী। দু'জনেই গুরুতর জখম। এক ছাত্রীর একটি চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের চাঁদখালিতে এই ঘটনা ঘটে। রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত কালীপদ নস্করকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ন'টা নাগাদ দ্বাদশ শ্রেণির দুই ছাত্রী টিউশন থেকে ফিরছিল। সেইসময় কালীপদ নস্কর নামে ওই দুই যুবক পিছু নেয় দুই ছাত্রীর। এক ছাত্রীর মুখ লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালায় সে। পাশে থাকা অপর ছাত্রীর গায়েও অ্যাসিড ছিটকে পড়ে। দু'জনেই চিৎকার করে উঠলে ছুটে আসেন স্থানীরা। তার আগেই পগাড় পার কালীপদ।

ক্যানিংয়ে অ্যাসিড হামলায় আক্রান্ত দুই ছাত্রী, এক ছাত্রীর চোখ নষ্টের সম্ভাবনা

অভিযোগ, কালীপদ প্রায়ই উত্যক্ত করত এক ছাত্রীকে। এরই মধ্যে গত সোমবার ওই ছাত্রী সাইকেলে ধাক্কা মেরে ফেলে দেয় কালীপদকে। কালীপদ তারই প্রতিশোধ নিতে এদিন অ্যাসিড হামলা চালায় বলে অভিযোগ।

আগে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছিল কালীপদ। ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই অ্যাসিড আক্রান্ত ছাত্রীকে। এক ছাত্রীর একটি চোখ পুড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত কালীপদকে আজই আদালতে তোলা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+