অ্যাসিড হামলার শিকার যুবক, ঘটনায় চাঞ্চল্য এলাকায়
এবার অ্যাসিড হামলার শিকার এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুশমান এলাকায়
এবার অ্যাসিড হামলার শিকার এক যুবক। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কুশমান এলাকায়। জানা গিয়েছে স্থানীয় এক কালীপুজোকে কেন্দ্র করে দুপক্ষের বচসার জেরে এই অ্যাসিড হামলা।
বৃহস্পতিবার ভোর রাতে, শান্তি নাথ কাপড়ির বাড়িতেই তাঁর ঘুমন্ত অবস্থার মধ্যে এই হামলা চালানো হয়। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হলে , কলকাতায় উচ্চতর চিকিৎসার জন্য তঁকে পাঠোনো হয়।

এদিকে ঘটনার পর পরই পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ সময়ে ঘটনাস্থলে না পৌঁছলে , পরে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অবিলম্বে দোষিদের স্বাস্তির দাবি জানানো হয় পুলিশকে।












Click it and Unblock the Notifications