মেয়ের প্রেমিককে অ্যাসিড ছুঁড়ল বাবা,চাঞ্চল্য ঘাটালে

ফের ঘাটালে অ্যাসিড হামলা। মেয়ের সঙ্গে সম্পর্ক মানতে না পেরে প্রেমিকের উপর অ্যাসিড হামলা বাবার।

অ্যাসিড হামলার ঘটনা ঘটেই চলেছে ঘাটালে। এবার ঘাটালের কোন্নগরে অ্যাসিড আক্রান্ত হলেন এক যুবক। সুরজিৎ সাঁতরা নামে ওই যুবক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমিকা প্রিয়া সেনাপতির বাবার হাতে অ্যাসিড হামলার শিকার হয়েছেন ওই সুরজিৎ। মেয়ের সঙ্গে সম্পর্ক মেনে নিতে না পেরেই এই হামলা চালানো হয় বলে অভিযোগ।ঘটনার পর পলাতক প্রিয়ার বাবা , তাই প্রিয়ার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

গতরাতে সুরজিৎ বাড়ি ফেরার সময় পিছন থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোঁড়া হয়। সুরজিতের চিৎকারে আশপাশ থেকে স্থানীয়রা এসে তাংকে হাসপাতালে ভর্তি করেন। সুরজিতের মুখ ও গলার একটা অংশ অ্যাসিডে দগ্ধ হয়ে যায়। ঘাটাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এই অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।এদিকে পুলিসের কাছে প্রিয়া স্বীকার করেছে যে , সে সুরজিতকে ভালোবাসে। সেই ঘটনা তাঁর বাবা-মা মেনে নিতে না পেরেই সুরজিতের ওপর হামলা চালানো হয়।

মেয়ের প্রেমিককে অ্যাসিড ছুঁড়ল বাবা,চাঞ্চল্য ঘাটালে

দিন আটেক আগে এই ঘাটালেই অ্যাসিড হামলার ঘটনা ঘটে। কালীপুজোকে কেন্দ্র করে বচসার কারণে ঘাটালের কুশমানে ঘুমন্ত শান্তিনাথের উপর অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা। এ বছরেরই জানুয়ারি মাসে ঘাটালের নিমতিতা গ্রামে এক বিধবা মহিলা অ্যাসিড আক্রান্ত হন। বিধবা মহিলাকে অ্যাসিড ছুড়েই পালিয়ে যায় যুবক। তার কয়েকমাস আগে এক ছাত্রীর উপর অ্যাসিড হামলা হয়।

এই ঘাটালেই বাড়ির দেওয়ালে প্রস্রাব করা নিয়ে বচসার জেরে প্রতিবেশীকে অ্যাসিড ছুড়ে মারা হয়। ২০০৪ আলে জমি বিবাদের জেরে চাষের কাজ করার সময় সৈয়দ আলি হোসেনের উপর হামলা চালানো হয়। অ্যাসিড ঢেলে দেওয়া হয় বৃদ্ধের দু'চোখে। নষ্ট হয়ে যায় তাঁর চোখ। এই ঘটনায় সম্প্রতি সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিতও করা হয়। কিন্তু তারপরও ঘাটালে অ্যাসিড হামলার ঘটনা ঘটেই চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+