রাজ্যে ফের অ্যাসিড হামলা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত মহিলা

ফের অ্যাসিড হামলা রাজ্যে। স্থানীয় এক মহিলাকে অ্যাসিড ছুঁড়ে মারল এক যুবক। অভিযুক্ত যুবকের নাম মন্টু দোলুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নিমপাতা এলাকায়।

পশ্চিম মেদিনীপুর, ২ জানুয়ারি : ফের অ্যাসিড হামলা রাজ্যে। স্থানীয় এক মহিলাকে অ্যাসিড ছুঁড়ে মারল এক যুবক। অভিযুক্ত যুবকের নাম মন্টু দোলুই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের নিমপাতা এলাকায়। ইতিমধ্যে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক মন্টু। অভিযুক্ত এই যুবকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কঘটিত কারনেই এই ঘটনা। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

রাজ্যে ফের অ্যাসিড হামলা,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আক্রান্ত মহিলা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে আক্রান্ত মহিলাকে বাড়ি থেকে বের হতে বলে মন্টু। এরপরেই দুজনের মধ্যে তীব্র বচসা শুরু হয় বলে খবর। এরপরেই কিছু বুঝে ওঠার আগেই অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর আত্মীয়ীয়রা। এলাকায় জড়ো হন গ্রামের অন্যান্য বাসিন্দারা। কিন্তু ততক্ষণে এলাকা ছাড়া অভিযুক্ত মন্টু।

এরপরেই কার্যত আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত মহিলাকে প্রথমে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি ঘটায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় অই মহিলাকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে আরঅ জানা গিয়েছে, আক্রান্ত এই মহিলার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। সম্প্রতি দুজনের মধ্যে বেশ কিছু বিষয় সমস্যা ছিল। তা থেকেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত এর আগেও একাধিকব্র রাজ্যে অ্যাসিড হামলার মতো ঘটনা ঘটেছে। এমনকি, কয়েকমাস আগেঅ ঘাটালে এক ছাত্রীকে লক্ষ্য করে অ্যাসিড হামলা করা হয়। কিন্তু এরপরে রাজ্যে অ্যাসিড বিক্রি রোধে প্রশাসন উদাসীন বলেই অভিযোগ সাধারণের। অন্যদিকে, বারবার একই ঘটনায় ক্ষুব্ধ এলাকার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+