Siliguri: পুলিশের চোখে ধুলো দিয়ে 'চম্পট', ২ দিনের মাথায় আসামীকে নেপাল সীমান্ত থেকে ধরে আনল পুলিশই
Siliguri: পুলিশের নাগাল থেকে চম্পট দিয়েছিল আসামী। পালিয়েও শেষ রক্ষাটি হল না। ২ দিনের মাথায় ফের ধরে আনল পুলিশ। ঘটনা শিলিগুড়ির। পুলিশের চোখে ধুলো দিয়ে আদালত চত্বর থেকে পালিয়েছিল এক আসামী। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শিলিগুড়িজুড়ে। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। অবশেষে পুলিশের বাগে এল সে।
জানা গিয়েছে, গত শুক্রবার মদ্যপ অবস্থায় অশান্তির জন্য বিকাশ কার্কি নামে এক ব্যক্তিকে গ্রেফতার হন। দার্জিলিং পুলিশের অধীন খড়িবাড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে আসার পর পুলিশের নজর এড়িয়ে চম্পট দেয় আসামী।

কীভাবে ওই আসামী পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা বিষয়ের তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে আসামীর খোঁজ শুরু করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ।
জানা গিয়েছে, একটি পুলিশের গাড়িতে করে বেশ কয়েকজন আসামীকে শিলিগুড়ি মহকুমা আদালতে নিয়ে আসা হয়। তাদের লকআপে রাখার সময় তালিকা দেখে প্রত্যেকের নাম মেলাতে গিয়ে পুলিশের নজরে আসে বিকাশ কার্কি উধাও।
আসামী রাস্তার মাঝে গাড়ি থেকে কোথাও পালিয়েছে নাকি আদালত চত্বর থেকে উধাও হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু কর। সঙ্গে সঙ্গে আদালত চত্বরের সিসিটিভি খতিয়ে দেখে জানা যায়, ওই অভিযুক্ত আদালত চত্বরেই গাড়ি থেকে নেমে কোনও এক ফাঁক গলে পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় সে।
ঘটনার পর আদালত চত্বরে ছুটে আসেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিক সহ দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ। তবে আদালত থেকে পালিয়েও রক্ষা হল না। নেশা করতে এসেই ফের পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত।
তদন্তে নেমে রবিবার রাতে ধৃতকে পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান, ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে মামলা হবে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications