তৃণমূল ও বিজেপির ভোট শতাংশের লড়াইয়ে কে এগিয়ে! জনমত সমীক্ষার পূর্বাভাস

২০২১-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবারের লড়াইয়ে জিতবে কে- তৃণমূল কংগ্রেস না বিজেপি? তার খানিক আভাস দিয়ে গেল সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় ধাপ।

২০২১-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। এবারের লড়াইয়ে জিতবে কে- তৃণমূল কংগ্রেস না বিজেপি? তার খানিক আভাস দিয়ে গেল সি ভোটারের জনমত সমীক্ষার দ্বিতীয় ধাপ। এই সমীক্ষায় তৃণমূলই শেষ হাসি হাসবে বলে আভাস দিয়েছে। সেইসঙ্গে জানিয়েছে দুই দলেরই ভোট কমতে চলেছে।

তৃণমূলের ভোট শতাংশ

তৃণমূলের ভোট শতাংশ

সি ভোটারের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় আভাস মিলেছে, বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা অনেক কমবে। সেইসঙ্গে কমবে ভোট শতাংশও। ২০২১-এ তৃণমূল ১৪৮ থেকে ১৬৪টি আসন পেতে পারে। আর ভোট শতাংশ কমে দাঁড়াতে পারে ৪৩ শতাংশ। প্রথম পর্যায়ের সমীক্ষাতেও এই একই আভাস দিয়েছিল সি ভোটার।

বিজেপির ভোট শতাংশ

বিজেপির ভোট শতাংশ

সি ভোটারের সমীক্ষায় বিজেপির উত্থানের আভাস স্পষ্ট। কিন্তু তৃণমূলকে হারানোর স্বপ্ন অধরাই রয়ে যাবে। ম্যাজিক ফিগারের আগেই থেমে যাবে তাদের লড়াই। বিজেপির ভোট শতাংশ ২০১৬-র নিরিখে অনেকগুণ বাড়লেও ২০১৯-এর ভোটব্যাঙ্ক ধরে রাখতে ব্যর্থ হবে বলেই আভাস মিলেছে সি ভোটারের সমীক্ষায়। দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা অনুযায়ী, ৯২ থেকে ১০৮টি আসন পেতে পারে তারা। আর ভোট শতাংশ থেমে যাবে ৩৮ শতাংশে।

বাম-কংগ্রেসের মিলিত ভোট শতাংশ

বাম-কংগ্রেসের মিলিত ভোট শতাংশ

সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বাম-কংগ্রেস জোট এবার বিরোধী দলের তকমাও ধরে রাখতে পারবে না। বাংলায় নির্বাচনী লড়াইয়ে তৃতীয় স্থান নিয়েই ক্ষান্ত থাকতে হবে তাঁদের। অস্তিত্ব বাঁচানোর এই লড়াইয়ে তারা ৩১ থেকে ৩৯টি আসন পেতে পারে বলে সমীক্ষায় আভাস মিলেছে। তেমনই আভাস মিলেছে তাঁদের ভোট শতাংশ হতে পারে ১৩ শতাংশ। যা ২০১৬-র বিধানসভার তুলনায় অনেক কম। তবে লোকসভার তুলনায় সমান-সমান।

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে

অন্যান্যরা কত শতাংশ ভোট পাবে

২০২১-এর বিধানসভা নির্বাচনে অনেকেই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে বিজেপির বন্ধুশক্তি, তৃণমূলের মিত্ররাও। আবার আসাদউদ্দিন ওয়েইসির মিমের পাশাপাশি আসরে পিরজাদা আব্বাস সিদ্দিকিও। অন্যান্যরা পেতে পারে ১ থেকে ৫টি আসন। তারা। প্রায় ৬ শতাংশ ভোট পেতে পারে বলে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা আভাস।

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৬-র নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৬-র বিধানসভা নির্বাচনে ২৯৪ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল মাত্র ১০ শতাংশ ভোট। আর বাম-কংগ্রেস জোট পেয়েছিল ৪০ শতাংশ ভোট। সেই নিরিখে এবার বিজেপি তাদের ভোট শতাংশ বহুগুণ বাড়াতে সমর্থ হচ্ছে। ঠিক ততটাই কমছে বাম-কংগ্রেসের। তৃণমূল কমছে ২ শতাংশ।

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

২০১৯-এর নিরিখে ২০২১-এর ভোট শতাংশ

আর ২০১৯-এর লোকসভা ভোট অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৪৩.৬৯ শতাংশ। আর বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট। বাম-কংগ্রেস মিলিত ভাবে পেয়েছিল ১২ শতাংশ ভোট। সেই নিরিখে সি ভোটারের সমীক্ষায় আভাস বিজেপি ও তৃণমূলের ভোট শতাংশ কমছে। বিজেপির কমছে প্রায় ২.৬৪ শতাংশ। আর তৃণমূলের ০.৬৯ শতাংশ। বাম-কংগ্রেসের ভোট বাড়ছে ১ শতাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+