২০২২-এ ৫ রাজ্যের বিধানসভায় কারা ফিরছে ক্ষমতায়, এবিপি-সি ভোটারের সমীক্ষা একনজরে

সম্প্রতি এবিপি নিউজ-সি ভোটারের সর্বশেষ সমীক্ষা পাঁচ রাজ্যের সম্ভাব্য ফলাফল নিয়ে ইঙ্গিত দিয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। বাকি চার রাজ্যেই বিজেপি ক্ষমতায়।

২০২২-এর প্রথমেই পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। এখন থেকেই তার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পাঁচ রাজ্যে কে জিতবে, কে হারবে তা নিয়ে সমীক্ষা শুরু করে দিয়েছে বিভিন্ন সমীক্ষক সংস্থাও। ইতিমধ্যে বেশ কিছু সংস্থা সম্ভাব্য ফল সামনে এনেছে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, মণিপুর ও গোয়া বিধানসভা নির্বাচনের।

এবিপি নিউজ-সি ভোটারের সর্বশেষ সমীক্ষা

এবিপি নিউজ-সি ভোটারের সর্বশেষ সমীক্ষা

সম্প্রতি এবিপি নিউজ-সি ভোটারের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী পাঁচ রাজ্যের সম্ভাব্য ফলাফল নিয়ে ইঙ্গিত দিয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। বাকি চার রাজ্যেই বিজেপি ক্ষমতায়। এর মধ্যে মণিপুর ও গোয়ায় কংগ্রেস বৃহত্তম দল হয়েও সরকার গঠনে ব্যর্থ হয়। বিজেপি অন্যদের সঙ্গে নিয়ে সরকার গঠন করে।

কংগ্রেসের ভরাডুবি ৫ রাজ্যেই

কংগ্রেসের ভরাডুবি ৫ রাজ্যেই

সমীক্ষা অনুসারে, পঞ্জাবে এবার কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কংগ্রেসের ঘরোয়া কোন্দলের এই রাজ্যের রাশ হারাতে পারে কংগ্রেস। পঞ্জাবে এবার উত্থান হতে পারে আম আদমি পার্টির। তবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তারা বৃহত্তম দল হতে পারে। কংগ্রেস বাকি রাজ্যগুলিতেও যে ভালো ফল করতে পারবে, তার কোনও পূর্বাভাস নেই সমীক্ষায়।

উত্তরপ্রদেশের সম্ভাব্য ফলাফল

উত্তরপ্রদেশের সম্ভাব্য ফলাফল

এবিপি নিউজ-সি ভোটারের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি এবারও ক্ষমতায় ফিরবে। ৪১.৩ শতাংশ ভোট পাবে তারা। ২৪১ থেকে ২৪৯টি আসন পেতে পারে তারা। আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি৩২ শতাংশ ভোট নিয়ে ১৩০ থেকে ১৩৮টি আসন দখল করতে পারে। বহুজন সমাজ পার্টি ১৫ শতাংশ এবং কংগ্রেস ৮ শতাংশ ভোট পেতে পারে। তাদের আসনসংখ্যা যথাক্রমে ১৫ থেকে ১৯ এবং ৩ থেকে ৭ হতে পারে।

পঞ্জাবের সম্ভাব্য ফল

পঞ্জাবের সম্ভাব্য ফল

এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী পঞ্জাবে আম আদমি পার্টি বৃহত্তম দল হতে পারে। ৩৬ শতাংশ ভোট তাদের ঝুলিতে যাবে। কংগ্রেস পেতে পারে ৩২ শতাংশ ভোট। শিরোমণি অকালি দল পারে ২২ শতাংশ, বিজেপির পক্ষে যেতে পারে ৪ শতাংশ ভোট। আসনের বিচারে আপ ৪৯ থেকে ৫৫ এবং কংগ্রেস ৩০ থেকে ৪৭ আসনে জয়ী হতে পারে। অকালি দল পাবে ১৭ থেকে ২৫টি আসন আর বিজেপি বড়জোর একটি আসনে জিততে পারে।

উত্তরাখণ্ডের সম্ভাব্য ফলাফল

উত্তরাখণ্ডের সম্ভাব্য ফলাফল

সমীক্ষা অনুযায়ী উত্তরাখণ্ডেও এবার বিজেপির প্রত্যাবর্তন নিশ্চিত বলেই জানানো হয়েছে। বিজেপি পাবে ৪৫ শতাংশ ভোট। আর কংগ্রেস পেতে পারে ৩৪ শতাংশ ভোট। আম আদমি পার্চি ১৫ শতাংশ ভোট পেতে পারে। অন্যান্যদের ৬ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপির আসন সংখ্যা ৪২ থেকে ৪৬ হতে পারে। আর কংগ্রেস পেতে পারে ২১ থেকে ২৫টি আসন। আর আম আদমি পার্টি পেতে পারে বড়জোড় চারটি আসন।

গোয়ার সম্ভাব্য ফলাফল

গোয়ার সম্ভাব্য ফলাফল

৪০ সদস্যের গোয়া বিধানসভায় বিজেপি ফের ক্ষমতা দখল করতে পারে। বিজেপি ২৪ থেকে ২৮ আসনে দিতে ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিয়েছে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষায়। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে মাত্র ১ থেকে ৫টি আসন। আম আদমি পার্টি ৩ থেকে ৭টি আসন পেতে পারে ৪ থেকে ৮টি আসন পেতে পারে অন্যান্যর। বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ ভোট। কংগ্রেসপেতে পারে ১৮ শতাংশ। আপ ২৩ শতাংশ। অন্যান্যরা পেতে পারে ২১ শতাংশ ভোট।

মণিপুরের সম্ভাব্য ফলাফল

মণিপুরের সম্ভাব্য ফলাফল

এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী বিজেপি ফের এই রাজ্যের ক্ষমতা দখল করবে। বিজেপি মণিপুরে ২১ থেকে ২৫টি আসন পেতে পারে। যেখানে কংগ্রেস পেতে পারে ১৮ থেকে ২২টি আসন। নাগা পিপলস ফ্রন্ট ৪ থেকে ৮টি আসন পেতে পারে। মণিপুরে সরকার গঠন করতে ৩১টি আসনের প্রয়োজন। ফলে ত্রিশঙ্কু হবে এই রাজ্যটি। বিজেপি পাবে ৩৬ শতাংশ ভোট, কংগ্রেসের ভোট শতাংশ হতে পারে ৩৪ শতাংশ। এনপিএফ ৯ শতাংশ এবং ২১ শতাংশ ভোট পাবে অন্যান্যরা।

দুটি রাজ্যে ত্রিশঙ্কু হবে ফলাফল

দুটি রাজ্যে ত্রিশঙ্কু হবে ফলাফল

পাঁচটি রাজ্যের মধ্যে তিনটিতে ক্ষমতা দখলে রাখতে পারছে বিজেপি। দুটি রাজ্যে ত্রিশঙ্কু হবে ফলাফল। কংগ্রেসের দখলে থাকা একটি রাজ্যে ত্রিশঙ্কু হবে। বিজেপির দখলে থাকা একটি রাজ্য ত্রিশঙ্কু হবে বলে পূর্বাভাস দিয়েছে এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+