পুরুলিয়ায় বাস দুর্ঘটনায় দুই ছৌ নৃত্য শিল্পীর মৃত্যু
বিবেক চেতনা অনুষ্ঠানে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ছৌ নৃত্য শিল্পীর । রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার আনাড়ার দোশারডাঙার কাছে ।
বিবেক চেতনা অনুষ্ঠানে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ছৌ নৃত্য শিল্পীর । রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পুরুলিয়া জেলার আনাড়ার দোশারডাঙার কাছে । এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন ছৌ নৃত্য শিল্পী । তারা রঘুনাথপুর হাসপাতালে ভর্তি।

এই দিন, স্বামী বিবেকানন্দ র জন্ম দিনে, অন্যান্য জায়গার মতো বিবেক চেতনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রঘুনাথপুর পুরসভা র পক্ষ থেকেও। এই অনুষ্ঠানে যোগ দিতে পাড়ার সরবেড়িয়া থেকে একটি ছোট লরি করে যাচ্ছিলেন ছৌ নৃত্য শিল্পীরা ।
দোশারডাঙার কাছে তাদের গাড়ির চাকা ফেটে যায়। তখন গাড়ি থেকে নামছিলেন তারা। সেই সময়ে দ্রুত গতিতে আসা একটি পাথর বোঝাই লরি এসে তাদের চাপা দেয়।
ঘটনাস্থলে মৃত্যু হয় তপন মাহাতো নামে এক ছৌ নৃত্য শিল্পী। বাকিদের নিয়ে যাওয়া হয় রঘুনাথপুর হাসপাতালে। সেখান থেকে দুর্গাপুর নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয় নিখিল মাহাতো নামে আরেক জনের।
পুরুলিয়ার জেলা শাসক রাহুল মজুমদার জানিয়েছেন যে দুই ছৌ নৃত্য শিল্পী পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের পরিবারের সদস্যরা নিয়ম মেনে দু লক্ষ টাকা করে ক্ষতি পূরণ পাবেন । আরও কিছু বাড়তি সাহায্য করার জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বলা হবে।












Click it and Unblock the Notifications