উত্তর দিনাজপুরে পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩১

উত্তর দিনাজপুরে পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩১

পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত ৩১ জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার তারুঞ্জীবাড়ি এলাকায় জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িই আটক করেছে পুলিশ।

উত্তর দিনাজপুরে পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩১

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরের বিভিন্ন এলাকার বেশকিছু মানুষজন চোপড়া দলুয়া মেলাতে পসরা বিক্রি করতে গিয়েছিলেন। মেলা সেরে একটি পিকআপ ভ্যানে করে তারা জাতীয় সড়ক দিয়ে ইসলামপুরে ফিরছিলেন। গতকাল রাত এগারোটা নাগাদ পথে তারুঞ্জিবাড়ি এলাকায় উল্টোদিক থেকে আসা একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির সাথে। সংঘর্ষের বিকট শব্দ শুনতে পেয়ে আশপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

স্থানীয় বাসিন্দারাই আহতদের উদ্ধার করে ইদলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। এদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষন যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পুলিশ এসে পরিস্থিত স্বাভাবিক করে। দুর্ঘটনাগ্রস্ত দুটি লড়িই আটক করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+