সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা, আহত কমপক্ষে ৮

সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা। চারটি গাড়ির সংঘর্ষে আহত কমপক্ষে ৮ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে।

সকালে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা

পুলিশ সূত্রে খবর, নিউ আলিপুর থেকে ছোট ট্যুরিস্ট বাসে চড়ে তাজপুর যাচ্ছিলেন জনাদশেক পর্যটক। টোল প্লাজার কাছে বাসটি দাঁড়িয়েছিল। একদম পিছনে থাকা একটি ট্রেলার সামনে দাঁড়ানো একটি ট্রেলারকে ধাক্কা মারে। তার জেরে দ্বিতীয় ট্রেলারটি সামনে থাকা গাড়িটিকে ধাক্কা মারায় সেটি ধাক্কা মারে বাসে। দ্রুত ঘটনাস্থলে যায় হেস্টিংস থানার পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, পিছনের ট্রেলারটি ব্রেক ফেল করায় দুর্ঘটনা ঘটে। এর জেরে কিছুক্ষণের জন্য টোল প্লাজায় যানজট তৈরি হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+