বেআইনি বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু বসিরহাটে
শুক্রবার সকালে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি কারিগর পাড়ার ঘটনা।
একদিকে সকালের ঘন কুয়াশা, অন্যদিকে উত্তর ২৪ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে স্বরূপনগর - হাকিমপুর সীমান্ত রোডের উপর বেআইনিভাবে ট্রলিতে বালি বোঝাইয়ের জেরে মৃত্যু হল এক বাইক আরোহীর।

শুক্রবার সকালে বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি কারিগর পাড়ার ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে প্রশাসনকে হস্তক্ষেপ দাবি করেছেন তারা। ঘটনাস্থলে যায় স্বরূপনগর থানার পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সীমান্তের এই এলাকায় সারা বছরই বেআইনিভাবে ইচ্ছামতীর বলি বোঝাই হয়। এছাড়াও ইমারতির মাল পত্র বেআইনি ভাবে রাস্তা আটকে বোঝাই হয়। এদিনও সেটাই হচ্ছিল। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল একটি ট্রলি। যা সম্পূর্ণ বেআইনিভাবে বালি বোঝাই করছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি গাড়ি সজোরে বাইক আরোহীকে ধাক্কা মারে। ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর জখম হন ওই বাইক আরোহী। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে ওই বাইক আরোহীর নাম আলতাফ সরদার। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় গুরুতর আহত হন আরও এক জন। সাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। মারতি ও ট্রাকটিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications