আলিপুরদুয়ারে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির

আলিপুরদুয়ারে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির

আলিপুরদুয়ারে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজাভাতখাওয়ার কাছে পানিঝোরায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

আলিপুরদুয়ারে পথদুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম শৈবাল গোস্বামী (৫২) ও প্রণব কুমার দেব (৪৮) । প্রথম জনের বাড়ি আলিপুরদুয়ার শহরের অরবিন্দনগরে। তিনি পেশায় পর্যটন ব্যবসায়ী। দ্বিতীয় জন রেলের টিটি। তাঁর বাড়ি আলিপুরদুয়ার রেল জংশনের ডিএস কলোনীতে।

পুলিশ জানিয়েছে, গতকাল গভীর রাতে রাজাভাতখাওয়া এলাকায় বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করে তাঁরা একটি ছোট গাড়িতে চড়ে আলিপুরদুয়ারের বাড়িতে ফিরছিলেন। শৈবালবাবুই বৃষ্টির মধ্যে গাড়ি চালাচ্ছিলেন। পানিঝোরার কাছে রাজ্য সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। এরপর গাড়িটি উল্টে গিয়ে পাশে একটি জলাশয়ে পড়ে । সেই সময় গাড়িতে আগুন ধরে যায়। গভীর রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালচিনি থানার পুলিশ। আলিপুরদুয়ার থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ঘটনাস্থলেই মারা যান তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+