আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনা, মৃত ৩
আলিপুরদুয়ারে পথ দুর্ঘটনা, মৃত ৩
আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের এশিয়ান হাইওয়ের উপরে ভয়াবহ পথদুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত তিন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে মাদারিহাট সরকারি করাত কলের সামনে এশিয়ান হাইওয়েতে। শিলিগুড়ি গামী একটি ট্রাক বিকল হয়ে সড়কের ধারে দাঁড়িয়েছিল । ট্রাকের চালক সেই সময় ট্রাকের পিছনে ট্রাকের চাকা পরিবর্তন করছিল ।

মাদারিহাট থেকে শিলিগুড়ি গামী একটি ছোটো গাড়ি খুব দ্রুত গতিতে এসে ট্রাকের পিছনে ধাক্কা মারে । এরপর ট্রাকের চালককে পিষে দেয় ছোটো গাড়িটি।
ঘটনাস্থলে ট্রাকের চালক বিহারের বাসিন্দা বিজয় পাশোয়ানের মৃত্যু হয়। এবং ছোটো গাড়িতে থাকা ছোটো গাড়ির চালক ও গাড়িতে থাকা একজন মারাত্মক ভাবে জখম হয় । তাদেরকে মাদারিহাট পুলিশ উদ্ধার করে মাদারিহাট গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।
মৃতরা হলেন পিনাকি বসু শিলিগুড়ি বাসিন্দা ও দেবজিৎ লাহিড়ি মাদারিহাটের বাসিন্দা । মৃতদেহ গুলিকে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়।












Click it and Unblock the Notifications