ফের বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা, গুরুতর জখম ৪
ফের যাত্রী তোলাকে কেন্দ্র করে দুটি বেসরকারি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ভিআইপি রোডে। দুর্ঘটনা জেরে আহত ৪ যাত্রী।
ফের যাত্রী তোলাকে কেন্দ্র করে দুটি বেসরকারি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ভিআইপি রোডে। দুর্ঘটনা জেরে আহত ৪ যাত্রী।

বাসের রেষারেষির হয়রানির স্বীকার যাত্রীরা। এ যেন নিত্য দিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রশাসনিক তৎপরতাও বার্থ হচ্ছে বারংবার। মঙ্গলবার সকালে সেই বাস দুর্ঘটনার জেরে বিপদের সম্মুখীন হতে হল যাত্রীদের।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ বেসরকারি রুটের ছেচল্লিশের বি এয়ারপোর্ট থেকে ধর্মতলা অপর বাসটি বারাসাত বারুইপুরগামী বাসের যাত্রী তোলা নিয়ে রেষারেষি করছিল । সেই সময় হলদিরামের কাছে কলকাতাগামী
রাস্তায় ছেচল্লিশের বি বাসটি ধাক্কা মারে বারাসাত বারুইপুর রুট-এর বাসের পেছনে। দুর্ঘটনায় গুরুতর জখম হন ৪ জন যাত্রী। এদের প্রত্যেককেই নিয়ে যাওয়া হয় ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে।
পাশাপাশি এয়ারপোর্ট ধর্মতলা রুটের বাসের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ । সূত্র মারফত খবর, মদ্যপ অবস্থায় ছিলেন ওই চালক। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস এর পেছনে ধাক্কা মারে।












Click it and Unblock the Notifications