কোটি কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে সরানোর অভিযোগ! অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর এসিবির

কোটি কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে সরানোর অভিযোগ! অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর এসিবির

বেনামি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ট্রান্সফারের অভিযোগে, বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর করল অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। যদিও আগেই এই সংক্রান্ত অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং।

১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ

১০ কোটি টাকা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফারের অভিযোগ

১০ কোটি টাকা ছিল ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ডে। সেই টাকার পুরোটাই একটি বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভাটপাড়া পুরসভার প্রশাসক।

অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর

অর্জুন সিং-এর বিরুদ্ধে এফআইআর

এই অভিযোগের ভিত্তিতে অর্জুন সিং, এবং প্রাক্তন চেয়ারম্যানের ( ভাইপো সৌরভ সিং) বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ। আরও অভিযোগ, সরকারি নিয়ম ভেঙে এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিল। এব্যাপারে তদন্ত করতে পুলিশ ইতিমধ্যেই ব্যাঙ্কের নথি যোগার করেছে বলে জানা গিয়েছে।

অর্জুনের বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ

অর্জুনের বিরুদ্ধে সমবায় ব্যাঙ্কের টাকা নয়ছয়ের অভিযোগ

এর আগে একটি সমবায় ব্যাঙ্কের টাকা নয়ছয় করার অভিযোগে অর্জুন সিং-এর বিরুদ্ধে তজন্ত শুরু হয়েছে। সেই অভিযোগে অর্জুন সিং-এর বাড়িতে তল্লাশিও চালানো হয়।

অর্জুন সিং-এর পেট্রোল পাম্পে গানা ইবির

অর্জুন সিং-এর পেট্রোল পাম্পে গানা ইবির

বিজেপি সাংসদ অর্জুন সিং-এর পেট্রোল পাম্প রয়েছে শ্যামনগরে। শনিবার সেখানে হানা গিয়েছিল ইবির এবং গোয়েন্দা আধিকারিকরা। তেলে ভেজাল আছে কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা, তা খতিয়ে দেখেন এমনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও বারাকপুর কমিশনারেটের আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+