পুরুলিয়ার দুই কলেজের নির্বাচনে জোড়া জয় এবিভিপি-র
কলকাতা, ২২ ডিসেম্বর : বাংলার হাওয়া কী ফের পরিবর্তনমুখী? পুরুলিয়ার দুই কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে। লালপুর ও ঝালদার দুটি কলেজে জোড়ে জয় পেল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি।

ঝালদার আচ্ছুরাম কলেজে ২৩ টির মধ্যে ২১ টি আসন পেয়েছে এবিভিপি তথা অখিলভারতীয় বিদ্যার্থী পরিষদ। অন্যদিকে লালপুরের মহাত্মা গান্ধী কলেজের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল তারা। এই কলেজে ২১ টি আসনের মধ্যে ১৪ টি আসনেই জয় পেয়েছে তাঁরা।
বিজেপি প্রভাব রাজ্যে বাড়তে শুরু করলেও কলেজ রাজনীতিতে বিজেপির অবস্থা ম্লানই ছিল। সেখানে মূলত লড়াইটা চলত কংগ্রেস, তৃণমূল এবং বামেদের। কিন্তু এই দুই কলেজে জয়ে পেয়ে এবার কলেজ রাজনীতিতেও ঢুকে পড়ল বিজেপি। বিজেপির এই জয় কিন্তু সরকারকে যথেষ্টই অস্বস্তিতে ফেলেছে।












Click it and Unblock the Notifications